
গুগল মিট এখন ভিডিও কনফারেন্সের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। অনেক সময় বিভিন্ন দেশের মানুষের মধ্যে ব্যবসায়িক মিটিং হয়ে থাকে প্ল্যাটফর্মে। এ ক্ষেত্রে একে অন্যের ভাষা বোঝা কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে মিটিংয়ের কথোপকথন সরাসরি অনুবাদের সুবিধা নিয়ে এসেছে গুগল মিট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, এত দিন শুধু অনলাইন মিটিংয়ের কথোপকথনের ক্যাপশন ও সারসংক্ষেপ পাওয়া যেত গুগল মিটে। তবে এবার কথোপকথন সরাসরি অনুবাদের সুবিধা এনেছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি। এ সুবিধা পেতে গুগল মিটে ভিডিও ধারণের আগেই অনুবাদের ভাষা নির্বাচন করে দিতে হবে।
সম্প্রতি গুগল মিটে যুক্ত করা হয়েছে নতুন দুটি ফিচার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা গুগল মিটে খুব সহজে যেকোনো ফাইল অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যা মিটিংয়ে অংশ নেওয়া সবাই দেখতে পারবেন। এর জন্য ব্যবহারকারীকে একটি অস্থায়ী মেনু ব্যবহার করতে হবে। ব্যবহারকারী যখন কোনো ফাইল শেয়ার করবেন, তখন ফাইলটির একটি লিংক স্বয়ংক্রিয়ভাবে মিটিংয়ের চ্যাট অপশনে চলে যাবে। লিংকটির মাধ্যমে ফাইলটি দেখার সুযোগ পাবেন মিটিংয়ে অংশগ্রহণকারীরা।
দ্বিতীয় সুবিধাটি হচ্ছে, ব্যবহারকারীরা গুগল মিটে সহজে গুগল ক্যালেন্ডারের সুবিধা ব্যবহার করতে পারবেন। যখন কোনো ব্যবহারকারী মিটিংয়ের চ্যাট বক্সে কোনো ফাইলের লিংক দেবেন, তখন ফাইলটি দেখার একটি অস্থায়ী উইন্ডো উপস্থিত সবার সামনে আসবে। এরপর মিটিংয়ে অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী গুগল ক্যালেন্ডারের মাধ্যমে লিংকে যাওয়ার সময় ঠিক করতে পারবেন। এ ছাড়া, ফাইলটি ক্যালেন্ডারের সূচিতে সংযুক্ত করার সুবিধাও পাবেন। গুগল জানিয়েছে, এই ফিচারের ফলে ব্যবহারকারীকে ফাইল শেয়ারের নতুন আরেকটি উইন্ডো খুলে অনুমতি নিতে হবে না।
এর আগে, ‘স্পিকার নোট’ নামের ফিচার চালু করে গুগল মিট। এ সুবিধার ফলে সফটওয়্যারেই বক্তা লিখে রাখতে পারবেন গুরুত্বপূর্ণ নোট, যা বক্তা তাঁর স্ক্রিনে দেখতে পাবেন। গুগল মিটের তথ্যমতে, ভিডিও কল চলাকালীন ‘স্পিকার নোট’ বাটনে ক্লিক করলে সেখানে লিখে রাখা তথ্যগুলো স্ক্রিনের ডান পাশে আলাদাভাবে দেখা যাবে। ফলে ‘স্পিকার নোট’ ফিচার কাজে লাগিয়ে ভিডিও কলে স্বচ্ছন্দে বক্তব্য দেওয়া যাবে।

চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে অন্তত পাঁচটি নতুন আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। একই সঙ্গে বাজারে নিজেদের অংশীদারিত্ব আরও বাড়ানোর লক্ষ্যে ফোল্ডেবল (ভাঁজ করা যায় এমন) আইফোন উৎপাদনের পরিকল্পনাও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক প্রযুক্তি শিল্পজুড়ে যন্ত্রাংশের..
৪ ঘণ্টা আগে
চীনে মানবসদৃশ রোবটের জন্য প্রথম বিশেষায়িত বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত ‘হাংঝৌ রোবট স্কুল’কে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
১ দিন আগে
ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি...
২ দিন আগে
প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলছে, এখন অনেক আধুনিক গ্যাজেট দেখলে মনে হয় যেন সেগুলো সরাসরি কোনো কল্পবিজ্ঞান গল্প কিংবা সাইফাই মুভি থেকে এসেছে। এআই চালিত স্মার্ট চশমা থেকে শুরু করে স্বচ্ছ টেলিভিশন—ভবিষ্যতের এই ডিভাইসগুলো বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
২ দিন আগে