একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
সাম্প্রতিক তথ্য বলছে, ২০২২ সালের পর মোবাইলে কনটেন্ট দেখার হার বেড়েছে ৭৩ শতাংশ। টিকটকে ৮৭ শতাংশ শীর্ষ কনটেন্ট স্মার্টফোনেই ধারণ করা হয়। ইনস্টাগ্রামের তথ্য অনুযায়ী, স্মার্টফোনে ধারণ করা রিলস প্রফেশনাল ক্যামেরার চেয়ে প্রায় দেড় গুণ বেশি এনগেজমেন্ট পায়। তাই এখন আর বড় পরিসরের আয়োজন না করে হাতে থাকা স্মার্টফোন দিয়েই সফল কনটেন্ট ক্রিয়েটর হওয়া সম্ভব। তবে এর আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি।
কনটেন্ট নির্মাণের মানসিকতা
যাঁরা কনটেন্ট নির্মাণে নিয়মিত এবং সফল, তাঁদের একটি বিষয় সব সময় দেখা যায়, তাঁরা কাজটিকে পেশাদারিভাবে নেন শুরু থেকে। তাঁরা কনটেন্টে গুরুত্ব দেওয়াকেই প্রধান লক্ষ্য ঠিক করেন। নিখুঁত হতেই হবে এমনটা না ভেবে বরং নিয়মিত এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। এরপর দর্শকের প্রতিক্রিয়া জেনে কনটেন্টে পরিবর্তন আনতে হবে এবং নতুন কৌশল শেখার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। এই মানসিকতা না থাকলে কোনো টুল বা অ্যাপ দিয়েই সফলতা আনা সম্ভব নয়।
শুরুতেই যা দরকার
আপনার স্মার্টফোনই হলো এই যাত্রার প্রধান হাতিয়ার। তবে ভিডিও বা অডিওর মান আরও উন্নত করতে কিছু অতিরিক্ত উপকরণ রাখা যেতে পারে। একটি ফোনহোল্ডার আপনাকে স্থির ভিডিও ধারণে সাহায্য করবে। রিং লাইট আপনার ভিডিওর আলোর ভারসাম্য ঠিক রাখবে এবং পরিষ্কার শব্দ নিশ্চিত করতে মাইক্রোফোন ব্যবহার করুন।
কনটেন্ট সম্পাদনার জন্য সেরা মোবাইল অ্যাপ
বর্তমানে মোবাইল ফোনভিত্তিক এডিটিং অ্যাপগুলো আরও বেশি কার্যকর হয়ে উঠেছে। ভিডিও এডিটিংয়ের জন্য ‘ক্যাপকাট’ এখন বেশ জনপ্রিয়। এটি বিনা মূল্যে ব্যবহার করা যায় এবং এতে প্রচুর ট্রানজিশন, টেক্সট ও ইফেক্ট ফিচার আছে। প্রিমিয়াম ট্রানজিশন ও ইফেক্ট ব্যবহার করতে চাইলে ‘ইনশট’ আরেকটি চমৎকার অ্যাপ। ছবি ঠিক করার জন্য ‘স্ন্যাপসিড’ এবং গ্রাফিকস তৈরির জন্য ‘ক্যানভা’ এখন বেশি ব্যবহৃত অ্যাপ। আর কনটেন্ট আগেভাগেই তৈরি করে সময়মতো পোস্ট করতে চাইলে ‘লেটার’ অ্যাপ আপনার ক্যালেন্ডার প্ল্যানিংয়ে দারুণ সাহায্য করবে।
স্মার্টফোনের ন্যূনতম প্রযুক্তির চাহিদা
সর্বাধুনিক স্মার্টফোনের কোনো প্রয়োজন নেই কনটেন্ট তৈরিতে। ক্যামেরা ভালো, আলো কম হলেও ভিডিও ধারণ করতে পারে, অন্তত ১২৮ জিবি স্টোরেজ আছে বা ক্লাউড সেবা ব্যবহার করা যায় এবং ব্যাটারি লাইফ ভালো, এমন একটি স্মার্টফোন যথেষ্ট এ ক্ষেত্রে। আপনার স্মার্টফোনের সক্ষমতা যতক্ষণ না কনটেন্ট কোয়ালিটির বড় বাধা হয়ে দাঁড়ায়, ততক্ষণ নতুন ডিভাইস কেনার প্রয়োজন নেই।
কোন প্ল্যাটফর্মে শুরু করবেন
শুরুতে সব জায়গায় না গিয়ে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম বেছে নিন। যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টস। প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব কনটেন্ট দৈর্ঘ্য ও উপস্থাপনের নিয়ম রয়েছে। উদাহরণ হিসেবে বলা চলে, টিকটকে ২১ থেকে ৩৪ সেকেন্ডের ভিডিও বেশি জনপ্রিয়, ইনস্টাগ্রামে ১৫ থেকে ৩০ সেকেন্ড এবং ইউটিউব শর্টসে ৪৫ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও ভালো পারফর্ম করে।
একটি ভিডিও থেকে তৈরি করুন অনেক কনটেন্ট
একটি ভালো ভিডিও ধারণ করে সেটিকে ছোট ছোট ক্লিপে ভাগ করুন। এই ভিডিও থেকে আপনি পেতে পারেন তিন থেকে চারটি শর্ট ভিডিও, দুই থেকে তিনটি কোট বা ইনফোগ্রাফিকস, এমনকি একটি ব্লগ পোস্টও। একই কনটেন্টের পুনর্ব্যবহার সময় বাঁচায় এবং ফলাফল বাড়ায়।
আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাহলে কোনো অজুহাতই আপনাকে থামিয়ে রাখতে পারবে না। আপনার সবচেয়ে বড় টুল আজ আপনার হাতেই। সেটি আপনার স্মার্টফোন। তাই আজ থেকে সেই ফোনটিকে শুধু স্ক্রল করার জন্য নয়, বরং কনটেন্ট তৈরি, যোগাযোগ ও নিজের ক্যারিয়ার গড়ার বড় টুল হিসেবে ব্যবহার করতে পারেন।
সূত্র: মিডিয়াম

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি নতুন এআই মডেল ‘সিড্যান্স ২.০’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এটি কী করতে পারে আলোচনা তা নিয়ে নয়, বরং ভবিষ্যতে হলিউডের মতো সৃজনশীল শিল্পের ওপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ।
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১ দিন আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১ দিন আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
৩ দিন আগে