সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ নতুন নতুন ফিচার নিয়ে আসছে মেটা। হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর বরাত দিয়ে গ্যাডেজটস নাও এক প্রতিবেদনে বলছে, আপডেট ট্যাবে চ্যানেলের তথ্য বা মেসেজ সহজে খুঁজে পেতে প্ল্যাটফর্মটিতে সার্চ ফিচার যুক্ত করার জন্য পরীক্ষা–নিরীক্ষা করছে।
নতুন আপডেট ট্যাবটি অ্যান্ড্রয়েডের বেটা ভার্সন ২.২৩. ২০.১৬ এ পাওয়া যাবে। গুগল প্লে স্টোর থেকে আপডেটটি ইনস্টল করা যাবে।
সার্চ ফিচারটি কী
ডব্লিউএবেটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত স্ক্রিনশটে দেখা যায়, আপডেট ট্যাবের একদম ওপরে থাকা সার্চ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেট, ফলো করা চ্যানেল ও অন্যান্য ভ্যারিফাইড চ্যানেলগুলো খুঁজে পাবে। এ কাজগুলো করার জন্য চ্যানেল ডাইরেক্টরি খুলতে হবে না, বরং সরাসরি আপডেট ট্যাব থেকেই করা যাবে।
ফিচারটির সুবিধা
সার্চ ফিচারটি খুব সাধারণ হলেও এর ফলে গ্রাহকেরা অ্যাপটি ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। নতুন ফিচারটি আপডেট সেকশনের অভ্যন্তরের নির্দিষ্ট মেসেজ, ছবি, ভিডিও ও লিংক খুঁজতে ব্যবহারকারীকে সাহায্য করবে। ফিচারটি যেসব সুবিধা নিয়ে আসছে–
* ব্যবহারকারীরা খুব দ্রুত ও সহজে তথ্য খুঁজে পাবে।
* গুরুত্বপূর্ণ মেসেজ ও তথ্য ট্র্যাক করা যাবে।
* মেসেজের দীর্ঘ তালিকা স্ক্রল করতে হবে না ফলে ব্যবহারকারীদের সময় বাঁচবে।
* সার্চ ফিচারটি একটি মূল্যবান সংযোজন যা হোয়াটসঅ্যাপকে আরও ব্যবহারবান্ধব বানাবে।
গত মাসে হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচার চালু করেছে মেটা। নতুন এই ফিচারের মাধ্যমে পছন্দের কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সেলিব্রেটিদের চ্যানেল যেমন খুঁজে পাওয়া যাবে, তেমনি নিজেরও চ্যানেল খোলা যায়। আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে এই ফিচার রয়েছে। এখানে চ্যানেল ফিচারের সঙ্গে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস মেসেজও দেখা যাবে। দেশের ভিত্তিতে বাছাই করা চ্যানেলের তালিকা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আবার ফলোয়ার সংখ্যা ও সক্রিয়তার ওপর ভিত্তি করে জনপ্রিয় চ্যানেলও দেখা যায়।

ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
৪০ মিনিট আগে
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
২ ঘণ্টা আগে
অনলাইন নিরাপত্তা এবং নিজস্ব ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাত থেকে মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অসম্ভব কিছুই না। একটু সতর্কতাই সাইবার দুনিয়ায় আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারে। এ জন্য যা করতে পারেন—
২ ঘণ্টা আগে
বাংলাদেশে একের পর এক তথ্য ফাঁসের (ডেটা ব্রিচ) ঘটনা সামনে আসছে। তবে এসব ঘটনার বেশির ভাগই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেরা শনাক্ত করতে পারছে না। এতে শুধু নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই নয়, দেশের প্রতিষ্ঠানগুলোর ডেটা সুরক্ষা ও নজরদারি সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৭ ঘণ্টা আগে