ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে মামলা খেল ফেসবুক। অভিযোগ হলো, এ প্রযুক্তি ব্যবহার করে টেক্সাসের লাখ লাখ অধিবাসীর সম্মতি ছাড়াই তাদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করেছে ফেসবুক। গতকাল সোমবার রাষ্ট্রীয় গোপনীয়তা সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ এনে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
মামলার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের আপলোড করা ছবি এবং ভিডিও থেকে তথ্য সংগ্রহ করেছে ফেসবুক। পরবর্তীতে তা অন্যদের কাছে প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, যুক্তিসংগত সময়ের মধ্যে সে তথ্য ধ্বংস করতেও ব্যর্থ হয়েছে ফেসবুক।
টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এক বিবৃতিতে বলেছেন, এটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতারণামূলক ব্যবসায়িক অনুশীলনের আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। টেক্সাসবাসীর গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এ মামলার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এর আগে ২০২০ সালে ইলিনয় রাজ্যের একটি মামলা নিষ্পত্তি করতে ৬৫০ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল ফেসবুক।
গত নভেম্বরে একটি ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ বলেছিল যে, তারা একটি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বন্ধ করে দিচ্ছে এবং এক বিলিয়নেরও বেশি লোকের তথ্য মুছে ফেলবে।

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৩ দিন আগে