ক্রোম ব্রাউজারে বিষয় অনুযায়ী ট্যাবগুলো নির্দিষ্ট গ্রুপে সাজানোর সুবিধা দিয়েছে গুগল। ট্যাবগুলোকে গুছিয়ে রাখতে এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। এবার এক পলকে গ্রুপ ট্যাবগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন রং যুক্ত করার সুবিধা নিয়ে আসবে গুগল। ফলে বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে পার্থক্য সহজে নিরূপণ করা যাবে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে @LeoPeva64 অ্যাকাউন্ট থেকে গুগল ক্রোমের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস করা হয়। এই অ্যাকাউন্টেই বলা হয় গুগল ট্যাবগুলোকে আলাদা করতে এগুলোতে নিদির্ষ্ট রঙ যুক্ত করার সুবিধা দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত ট্যাবগ্রুপগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এই অ্যাকাউন্টে ফিচারটি নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওয়ের মাধ্যমে জানা যায়,৯টি রঙের মধ্যে পছন্দের রঙ বাছাই করতে পারবে ব্যবহারকারীরা। ট্যাবগ্রুপের জন্য কোনো রঙ নির্বাচন করলে সেই রঙের একটি মোটা ডট (একটি বৃত্ত) ট্যাব গ্রুপের বাম পাশের কোনায় দেখা যাবে।
বর্তমারে ফিচারটি অ্যান্ড্রয়েড ক্যানারি চ্যানেলে দেখা যাচ্ছে। চূড়ান্তভাবে উন্মোচনের আগে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে অ্যাপের নতুন সংস্করণ ক্যানারিতে যুক্ত করা হয়। তবে ফিচারটি ওয়েব সংস্করণে আসবে নাকি তা স্পষ্ট নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার কারণ কোনো ট্যাব গ্রুপের নাম পড়ার আগেই রঙ চিনে দ্রুত ট্যাবগুলো খোলা যাবে।
গত জানুয়ারিতে ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। এআইভিত্তিক ফিচারগুলো ট্যাব সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে সাহায্য করবে এসব ফিচার সাহায্য করবে। ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ‘কাস্টমাইজ ক্রোম’ ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করার সুবিধাও যুক্ত করবে গুগল।
তথ্যসূত্র: স্যামমোবাইল

ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
৪২ মিনিট আগে
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
২ ঘণ্টা আগে
অনলাইন নিরাপত্তা এবং নিজস্ব ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাত থেকে মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অসম্ভব কিছুই না। একটু সতর্কতাই সাইবার দুনিয়ায় আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারে। এ জন্য যা করতে পারেন—
২ ঘণ্টা আগে
বাংলাদেশে একের পর এক তথ্য ফাঁসের (ডেটা ব্রিচ) ঘটনা সামনে আসছে। তবে এসব ঘটনার বেশির ভাগই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেরা শনাক্ত করতে পারছে না। এতে শুধু নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই নয়, দেশের প্রতিষ্ঠানগুলোর ডেটা সুরক্ষা ও নজরদারি সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৭ ঘণ্টা আগে