
‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)’ যৌথভাবে জিতে নিয়েছে মার্কোপোলো এআই ও ফেব্রিক লাগবে লিমিটেড। প্রতিষ্ঠান দুটি এক কোটি টাকা করে দুই কোটি টাকা পুরস্কার পেয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
বিজয়ী দুটি প্রতিষ্ঠান ছাড়াও সেরা ৫০টি উদ্যোগকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়।
ডিজিটাল বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সেবাদাতা মার্কোপোলো এআইয়ের প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রোবায়েত ফারহান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তাসফিয়া তাসবিন।
অপর বিজয়ী ফেব্রিক লাগবে লিমিটেডের প্রতিষ্ঠাতা হলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মেকাট্রনিক্স প্রকৌশলের নাজমুল ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাজিয়া সুলতানা।
পুরস্কার বিজয়ী উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—এগ্রিস্মার্ট, অ্যান্ট স্যুট, অ্যাকোয়ালিংক বাংলাদেশ লিমিটেড, আয়করি ডিজিটাল লিমিটেড, বাংলা ইস্কুল বিডি লিমিটেড, বাজার ৩৬৫ লিমিটেড, কার্ডিকেয়ার, ছাদ বাজার, চেকবক্স, দেশি ফার্মার লিমিটেড, ডিগারমা, ডকটাইম লিমিটেড, ড্রিপ ইরিগেশন বিডি লি., ই-ইরিগেশন, ই-ওস্তাদ, ইজি গো, এডু এসিস্ট-দি ফিউচার অব ইনক্লিউসিভ এডুকেশন, এনগেজ, ইপল্লি, ফার্মহাউস বিডি, জি-উইজেটস স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম (এসইএমএস), গ্রামশপ, হিশাবি টেকনোলজিস লিমিটেড, ইনকাম, ইন্টারেক্টিভ কেয়ারস, জেআরসি বোর্ড, কৃষি স্বপ্ন, লাইল্যাক, ম্যাভেরিক ইনোভেশন, মিমবা, মমিকিডস লি., মোর টেক বিডি, নিরাময় হেলথটেক, রোবট্রি বাংলাদেশ, রিওগ্যাস, স্বাস্থ্যসেবা, শালবৃক্ষ লি., সম্ভব, সঠিক এআই, সক্রিয় টেকনোলজিস লিমিটেড, সোল শেয়ার-সোল মবিলিটি, স্টাফবেস লিমিটেড, টেকরেভ ৪.০-স্মার্ট ফ্যাক্টরি (টেকনোভাস লিমিটেড), টয়লেন্ড, টয়ো, ভিআর বাংলা, ওয়ান্ডার ওম্যান, ওয়েস্ট বাংলাদেশ, ইয়োর ক্যাম্পাস এবং যায়ন্যাক্স হেলথ লিমিটেড।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘আর্টিফিশিয়াল টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে। তাই এখন আমরা প্রাথমিক থেকেই কোডিং শেখাব কি না, তা ভেবে দেখতে হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি এখন বেশি চিন্তা করতে হবে।’
সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘গত দুই বছরে স্টার্টআপ বাংলাদেশ থেকে যতগুলো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে, তাদের বাজারমূল্য দ্বিগুণ হয়েছে। আমাদের তরুণদের মেধার ঘাটতি নেই, তাঁদের প্রয়োজন সহযোগিতা। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের মাধ্যমে আমরা সেই সুযোগ করে দিচ্ছি।’
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগ থেকে স্টার্টআপদের নেটওয়ার্কিং ও ফিডব্যাক পাওয়ার সুযোগ থাকে, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট প্রতিযোগিতার আয়োজক। ২০১৯ সালে শুরু হয়ে এবারে তৃতীয়বারের মতো বিগ পুরস্কার দেওয়া হলো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিয়া প্রকল্প পরিচালক আলতাফ হোসেন।
প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে বিগ সহ-সমন্বয়ক স্বিদ্ধার্থ গোস্বামী জানান, প্রাথমিকভাবে জমা পড়া ৭৭ হাজার আবেদনের মধ্যে ২২ শতাংশই নারী উদ্যোক্তা। কেবল দেশই নয়, কানাডা থেকেও উড়ে এসে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন উদ্যোক্তারা। কাজেই বিগ এখন একটি ব্র্যান্ড।
অনুষ্ঠানে বিগত সময়ে গ্র্যান্ট পাওয়া সফল উদ্যোগ শপআপ এবং ওপেন রিফ্যাক্টরের ওপর ডকুমেন্টারি উপস্থাপন এবং দৃক ব্যান্ডের সংগীত পরিবেশন করা হয়।

শিশুদের ক্ষেত্রে মেটার প্ল্যাটফর্মগুলো যে ধরনের ঝুঁকি তৈরি করে, সে বিষয়ে জনসাধারণকে যথাযথভাবে সতর্ক করতে ব্যর্থ হওয়ার অভিযোগে কোম্পানিটিকে আরও প্রায় ৫৭ কোটি বা ৫৬৭ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার বিরুদ্ধে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় রায়।
১৬ মিনিট আগে
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট প্রযুক্তির সমন্বয়ে এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা শূকরকে মানুষের সহায়তা ছাড়াই সুচবিহীন (নিডল-ফ্রি) পদ্ধতিতে টিকা দিতে সক্ষম। বিশ্বের সবচেয়ে বড় শূকরের মাংস উৎপাদনকারী দেশ হিসেবে উৎপাদন আরও দক্ষ ও আধুনিক করতে এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ...
১২ ঘণ্টা আগে
ভারতে গুগলের পরিকল্পিত ডেটাসেন্টার হাব নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। প্রকল্পস্থলে পাহাড়ের ঢাল ইতিমধ্যে খুঁড়ে লাল মাটির বিস্তীর্ণ অংশ উন্মুক্ত করা হয়েছে এবং সেটিকে ধাপে ধাপে টেরেসের মতো করে সাজানো হয়েছে। তবে পরিবেশবাদীদের ক্রমবর্ধমান বিরোধিতা মার্কিন প্রযুক্তি জায়ান্টের ১৫ বিলিয়ন ডলারের প্রকল্পে
১৯ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভুলবশত সরিয়ে দেওয়ার ঘটনায় দেশটির পার্লামেন্টারি কমিটির কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। একই সঙ্গে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেক এবং প্ল্যাটফর্ম পরিচালনায় বিভিন্ন ত্রুটি নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে এনডিটিভিকে
২ দিন আগে