দক্ষিণ কোরিয়ার ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানি এলজি এনার্জি সলিউশন্স চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেনি। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশের পর এলজির শেয়ারের দাম ৭ শতাংশ কমেছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, জেনারেল মোটরসের বৈদ্যুতিক গাড়ি বোল্টের ত্রুটিপূর্ণ ব্যাটারি পাল্টানোর জন্য অপ্রত্যাশিত ব্যয় এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে এই গাড়ির বড় বাজার ইউরোপ ও চীনে চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেনারেল মোটরসের বৈদ্যুতিক গাড়ি বোল্টের ব্যাটারি সরবরাহ করে এলজি এনার্জি সলিউশন্স। অগ্নি নিরাপত্তা ঝুঁকির কারণে এই কোম্পানির গাড়ি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এর জন্য এলজি এনার্জি সলিউশন্সকে ব্যাটারি প্যাক ও মডিউল পাল্টানোর জন্য ১৫ কোটি ১০০ ওন এককালীন বাড়তি খরচ হয়েছে।
রয়টার্সের বিশ্লেষণী সংস্থা রেফিনিটিতের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে এলজির ৬৪ হাজার ১০০ কোটি ওন (কোরিয়ার মুদ্রা) বা ৩৬ কোটি ৩০ লাখ ডলার মুনাফার করার লক্ষ্য ছিল। কিন্তু বাস্তবে ৪৬ কোটি ১০০ ওন মুনাফা হয়েছে। লক্ষ্যের চেয়ে কম হলেও মুনাফার এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ১৯ হাজার ৬০০ কোটি ওন বেশি।
জেনারেল মোটরস ও টেসলার মতো শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিগুলো বলছে, ইউরোপ ও চীনে বৈদ্যুতিক গাড়ির বিক্রি আগের চেয়ে কমে যাচ্ছে।
এলজির প্রধান আর্থিক কর্মকর্তা লি চ্যাং-সিল বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির মতো অর্থনৈতিক অবস্থার কারণে ইউরোপে বৈদ্যুতিক গাড়ি ধীর গতিতে বিক্রি হচ্ছে। এলজির মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমেনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
১ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ দিন আগে