গুগল জেমিনি অ্যাপের পেছনের নায়ক কে ছিলেন জানেন কি? তিনি আর কেউ নন, বাংলাদেশি নাগরিক জাহিদ সবুর। অ্যাপটির ইঞ্জিনিয়ারিং যাত্রায় নিজের অংশগ্রহণ ও নেতৃত্বদানের গল্প তিনি ফেসবুকে তুলে ধরেছেন।
ফেসবুকে জাহিদ লিখেছেন, ‘যারা আজকে গুগল আই/ও অনুষ্ঠানটি দেখেছেন, তাঁরা অবশ্যই জানেন, গুগল জেমিনি কী। গুগলের জেমিনি মোবাইল অ্যাপটি তৈরি করেছে আমার টিম এবং আমি এই টিমের ইঞ্জিনিয়ারিং লিড। এখনো অনেক কাজ বাকি কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা পুরোটাই সার্থক।’
জাহিদ সবুর আরও লিখেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, এই কাজটি সময়ের সঙ্গে নানাভাবে অনেক লোককে উপকৃত করবে। জীবনে যেকোনো কাজের পেছনে এর চেয়ে বড় কোনো সার্থকতা আমার জানা নেই। এই সুযোগ এবং অর্জনের জন্যে যারা আমার জন্য দোয়া করেছেন তাঁদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
জাহিদের জন্ম সৌদি আরবে। তাঁর বাবা কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আট বছর বয়সে তিনি সপরিবারে বাংলাদেশে ফিরে আসেন। তিনি পটুয়াখালীর বাসিন্দা।
এরপর জাহিদ প্রকৌশলী হওয়ার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ভর্তি হন। এআইইউবিতে তিন রেকর্ড সৃষ্টি করে স্নাতক পাস করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সিজিপিএ ৪-এ ৪ ধরে রাখতে সক্ষম হন।
জাহিদ ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরুর অফিসে এবং ছয় মাস পরে ক্যালিফোর্নিয়ার অফিসে গুগলের ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ২০১৯ সালে তিনি গুগলের জুরিখ অফিসে প্রধান প্রকৌশলী এবং পরিচালক হিসেবে পদোন্নতি পান।
গুগল জেমিনি কী?
গুগল জেমিনি একটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। জেমিনি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগলের সেরা এআই মডেলের সেবা নিতে পারবেন। এটি ব্যবহারকারীদের লেখালেখি, চিন্তাভাবনা, শিখন, ছবি তৈরি এবং আরও অনেক কিছু করতে সাহায্য করতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
২ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৩ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
৩ দিন আগে