মোবাইল ফোন ব্যবহারে যাঁরা বিলাসিতা বা নিরাপত্তা খোঁজেন, তাঁদের প্রথম পছন্দ আইফোন। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপল তাদের প্রতিটি ফোনসেটে নতুন ফিচার যোগ করেছে। এ ছাড়া স্মার্ট ডিজাইন ও টেকসই বডির জন্য আইফোনের বিকল্প কম খোঁজেন গ্রাহকেরা। কিন্তু বিশ্ববাজারে এই মোবাইল ফোনের চাহিদা আগের তুলনায় কমেছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আইফোনের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংযোজন ফাইভ-জি সুবিধা। এ সুবিধা অ্যাপল শুরু করেছিল আইফোন ১২ সিরিজ দিয়ে। পরবর্তী সময়ে ক্যামেরা থেকে শুরু করে স্ক্রিনের আকার বড় করাসহ ডিজাইনে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন এনেছিল অ্যাপল। সে প্রভাব আছে আইফোন ১৬-তেও। ধারণা করা হচ্ছে, এই বৈচিত্র্যহীনতাই আইফোন ১৬ বিক্রিতে বড় ধাক্কা দিয়েছে। অথচ প্রতিষ্ঠানটির প্রত্যাশা ছিল, নতুন এআই প্রযুক্তি সংযোজনের কারণে ১৬ সিরিজের প্রতি আগ্রহ বাড়বে গ্রাহকদের। এর সঙ্গে বাড়বে ব্যবসাও। কিন্তু নতুন এই সিরিজের বিক্রি হতাশ করেছে প্রতিষ্ঠানটিকে।
লস অ্যাঞ্জেলেসের আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভস আগেই জানিয়েছিলেন, প্রথম সপ্তাহে আইফোন ১৬ প্রো বিক্রি হবে ৪ কোটির মতো। কিন্তু প্রি-সেল শুরুর প্রথম সপ্তাহে আইফোন ১৬ বিক্রি হয় ৩ কোটি ৭০ লাখ ইউনিট। গত বছরের চেয়ে যা কমেছে ১২ শতাংশ। টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, আইফোন ১৬ প্রোর চাহিদা কমার অন্যতম কারণ বেশি দাম নির্ধারণ। এদিকে সিএফআরএ রিসার্চ জানিয়েছিল, প্রথম সপ্তাহে আইফোনের নতুন এই সিরিজ বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়বে। শেষ পর্যন্ত তাই হয়েছে।
আইফোন ১৬ সিরিজের ৪টি মডেল বাজারে এনেছে অ্যাপল। মধ্যে তুলনামূলক কম দামে পাওয়া প্রথম দুটি সিরিজ ১৬ ও ১৬ প্লাসের প্রতি গ্রাহকদের আগ্রহ বেশি। কারণ, ১৬ প্রো বা ১৬ প্রো ম্যাক্সের সঙ্গে আগের দুটির তেমন পার্থক্য খুঁজে পাচ্ছেন না গ্রাহকেরা। তাই চাহিদা আর বাজেটের বিষয়টি বিবেচনা করে এবারের আইফোন কিনছেন তাঁরা, যা গড় বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলে।
বিশ্লেষক কুওর দেওয়া তথ্যমতে, প্রি-সেলে প্রথম সপ্তাহে ৯৮ লাখ আইফোন ১৬ প্রো মডেল এবং ১ কোটি ৭১ লাখ প্রো ম্যাক্স মডেল বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় যথাক্রমে ২৭ ও ১৬ শতাংশ কম। অন্যদিকে আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের বিক্রি ১৫ মডেলের তুলনায় কিছুটা বেড়েছে।
সূত্র: সিএনএন

বিশ্বের মোট ইন্ডিয়াম উৎপাদনের প্রায় ৭০ শতাংশই আসে চীন থেকে। এটি মূলত দস্তা বা জিংক শোধনের সময় উপজাত বা বাইপ্রোডাক্ট হিসেবে উৎপাদিত হয়। সাধারণত বিভিন্ন ধরনের ডিসপ্লে এবং সোল্ডারিংয়ের কাজে এটি বেশি ব্যবহৃত হলেও...
১ দিন আগে
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান কর্তৃক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘কার্সর’-এর (Cursor) মূল প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’ (Anysphere) অধিগ্রহণের খবর চাউর হয়েছে। প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) মার্কিন ডলারের এই বিশাল চুক্তির পর রাতারাতি বিশ্ব...
৩ দিন আগে
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের জের ধরে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এই ধরনের কঠোর আইন চালু করলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি।
৩ দিন আগে
বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় নিজেদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ‘এড়ানো সম্ভব নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে...
৪ দিন আগে