গাজায় সম্ভাব্য স্থল আক্রমণের আগে ইসরায়েলি বাহিনীর অনুরোধে লাইভ ট্রাফিক বন্ধ রেখেছে গুগল ম্যাপস। সেসঙ্গে ওয়েজ (ইসরায়েলি ম্যাপভিত্তিক অ্যাপ) অ্যাপেও এই সেবা বন্ধ করেছে গুগল। এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট।
গুগলের এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে এর আগেও এ অঞ্চলে এমন পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের কথা বিবেচনা করে কোম্পানিটি লাইভ ট্রাফিক পরিস্থিতি ও ডেটা দেখার ক্ষমতা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর অনুরোধে ইসরায়েল ও গাজায় মানুষের ভিড়ের লাইভ ডেটা দেখানো বন্ধ করে দিচ্ছে। কারণ লাইভ ট্র্যাফিক তথ্য ইসরায়েলি সৈন্যদের গতিবিধি প্রকাশ করতে পারে।
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধেও গত বছর গুগল একই পদক্ষেপ গ্রহণ করে। যানবাহন ও মানুষের চলাচলের লাইভ ডেটা দেখানো বন্ধ করে দেওয়া হয়।
গুগল বলেছে, রিয়েল-টাইম (লাইভ) ট্র্যাফিক দেখাবে না গুগল ম্যাপস ও ওয়েজ। তবে নেভিগেশন সিস্টেম ব্যবহার করে ড্রাইভারদের লাইভ অবস্থার ওপর ভিত্তি করে যাওয়া–আসার আনুমানিক সময় দেখা যাবে।
ইসরায়েলি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকটাইমের প্রতিবেদনে সর্বপ্রথম এই তথ্য সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর অনুরোধে অ্যাপলের ম্যাপসেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কোম্পানিটি থেকে এ বিষয়ে কোনো মন্তব্য জানানো হয়নি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় এক হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হন এবং ২০০ জনকে জিম্মি করা হয়। ইসরায়েল পাল্টা হামলার জন্য ৩ লাখেরও বেশি সেনা জড়ো করেছে। গাজায় স্থল আক্রমণের ইঙ্গিত দিয়েছে দেশটির সামরিক বাহিনী।
বেসামরিক হতাহতের ঝুঁকির সম্ভাবনা থাকায় বিশ্ব নেতারা এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় স্থল যুদ্ধের ‘বিকল্প’ পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করেন।

চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে অন্তত পাঁচটি নতুন আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। একই সঙ্গে বাজারে নিজেদের অংশীদারিত্ব আরও বাড়ানোর লক্ষ্যে ফোল্ডেবল (ভাঁজ করা যায় এমন) আইফোন উৎপাদনের পরিকল্পনাও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক প্রযুক্তি শিল্পজুড়ে যন্ত্রাংশের..
৪ ঘণ্টা আগে
চীনে মানবসদৃশ রোবটের জন্য প্রথম বিশেষায়িত বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত ‘হাংঝৌ রোবট স্কুল’কে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
১ দিন আগে
ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি...
২ দিন আগে
প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলছে, এখন অনেক আধুনিক গ্যাজেট দেখলে মনে হয় যেন সেগুলো সরাসরি কোনো কল্পবিজ্ঞান গল্প কিংবা সাইফাই মুভি থেকে এসেছে। এআই চালিত স্মার্ট চশমা থেকে শুরু করে স্বচ্ছ টেলিভিশন—ভবিষ্যতের এই ডিভাইসগুলো বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
২ দিন আগে