টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। তবে এআইয়ের ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হওয়ার শঙ্কায়ও রয়েছে প্রতিষ্ঠানগুলো। এই শঙ্কা থেকেই এবার কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে অ্যাপল। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং।
ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল তাদের ডেটা নিয়ে বেশ উদ্বিগ্ন। প্রতিষ্ঠানটির আশঙ্কা করছে— জেনারেটিভ এআই ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হতে পারে। তাই আগামী এক মাস কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করছে অ্যাপল। চ্যাটজিপিটির পাশাপাশি মাইক্রোসফট মালিকানাধীন গিটহাবের স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার টুল ‘কোপাইলট’ নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, এখন থেকে আইফোনে সহজেই ব্যবহার করা যাবে ওপেনএআইয়ের এআইভিত্তিক চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। মূলত অ্যাপলের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ এনেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটির মাধ্যমে চ্যাটজিপিটির ওয়েবের সব সুবিধা পাওয়া যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে কোনো অর্থ প্রদান করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২০ ডলার। এ ক্ষেত্রে অ্যাপটিতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।
ওপেনএআই জানিয়েছে, আপাতত শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও পাওয়া যাবে অ্যাপটি ব্যবহারের সুযোগ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও শিগগিরই চ্যাটজিপিটির অ্যাপ আনার কথা জানিয়েছে ওপেনএআই।
এর আগে, কর্মীদের জন্য চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবট ব্যবহার নিষিদ্ধ করে টেক জায়ান্ট স্যামসাং। তবে শুধু মোবাইল ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এক বিবৃতিতে জানায়, প্রযুক্তির অপব্যবহার রোধে সাময়িকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এআই পরিষেবার মাধ্যমে কর্মীদের কাজের দক্ষতা ও সুযোগ-সুবিধা কীভাবে উন্নত করা সেই উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। যথাযথ পদক্ষেপ নেওয়ার আগে সাময়িকভাবে কোম্পানির সংশ্লিষ্ট কম্পিউটার বা ডিভাইসে জেনারেটিভ এআই পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৩ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৪ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
৪ দিন আগে