
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও টেলিযোগাযোগ অধিদপ্তরের (ডট) ব্যর্থতার কারণে দেশে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি সাইট বন্ধ হচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ‘২০১৮—২০১৯ সালে পর্নোগ্রাফি ও জুয়ার সাইট—লিংক বন্ধের দাবি নিয়ে আমরা আহ্বান জানালে তৎকালীন সরকার ২০১৯ সালে দুই দফায় ১৭৮টি ও ৩৩১টি জুয়ার সাইট—লিংক বন্ধ করে। যদিও শনাক্তকরণ করা হয় প্রায় ২২৩৫টি জুয়ার সাইট। ২০২২ ও ২৩-এর জুন পর্যন্ত বিটিআরসি ১২০০৩টি অনলাইন জুয়ার বেটিং সাইট-লিংক বন্ধ করেছিল বলে দাবি করে। কিন্তু এখন পর্যন্ত প্রকৃতপক্ষে ৬৫ শতাংশ সাইট—লিংক বন্ধ করা সম্ভব হয়নি।’
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার দায়িত্বে আসার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জুয়া ও পর্নোগ্রাফি সাইট—লিংক বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। বিটিআরসি এই সাইট-লিংক বন্ধ করতে গিয়ে উল্টো অনেক ই-কমার্স ও ফ্রিল্যান্সারদের আইপি ব্লক করেছিল। ফলে তারা কাজ করতে ব্যাপক অসুবিধায় পড়ে। গ্রাহকদের অসুবিধার খোঁজ নিতে গিয়ে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন লক্ষ্য করে, বিটিআরসি আইএসপিদের (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স) নির্দেশ দিয়েছে জুয়া ও পর্নোগ্রাফির সাইট—লিংক ব্লক করার জন্য।’
সংগঠনের সভাপতি বলেন, ‘আইএসপি কি চাইলেই ব্লক করতে পারে? এই ব্লক করার সক্ষমতা রয়েছে একমাত্র বিটিআরসি ও ডটের। মূলত কাজটি করছে ডট। কিন্তু কথা হলো, ডটের সক্ষমতা মাত্র ৪৫ শতাংশ। তাহলে বাকি ৫৫ শতাংশ ব্যান্ডউইথ বাইপাস হয়ে গ্রাহকের ডিভাইসে প্রবেশ করছে। এই যে ৫৫ শতাংশ দেখভালের সামর্থ্য নেই ডটের, তার দায়-দায়িত্ব কে নেবে?’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের অভিযোগ, টেলিযোগাযোগ অধিদপ্তরের প্রয়োজনীয় ডিভাইস ও লোকবল নেই। তাই পবিত্র রমজানেও দেদারসে চলছে পর্নোগ্রাফি সাইট।
বিবৃতিতে বলা হয়, ‘পবিত্র রমজানের মধ্যেও যে ধর্ষণ ও বিকৃত মানসিকতা আমরা লক্ষ্য করছি, এর অন্যতম কারণ এই সব বিকৃত পর্নোগ্রাফি। সেই সঙ্গে চলছে জুয়া। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আইপিএল। দেশের স্বনামধন্য ক্রিকেটার সাকিব আল হাসানকেও দেখা গেছে জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করতে।’
বিবৃতিতে আরও বলা হয়, স্বনামধন্য তারকা সেলিব্রেটিরা জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করছে। এভাবে চলতে থাকলে দেশের তরুণ প্রজন্ম ধ্বংস হবে। একইভাবে ধর্ষণ—ছিনতাই—রাহাজানি বাড়তে থাকবে। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, সরকারের উচিত বিটিআরসি ও ডটকে জবাবদিহির আওতায় আনা।

গভীর রাত। ঘুমন্ত ও নিস্তব্ধ পুরো এলাকা। এমন সময় উচ্চশব্দে বেজে উঠেছে গাড়ির অ্যালার্ম। পুরো এলাকার মানুষের ঘুমের বারোটা বেজে গেল। এমন ঘটনা ঘটছে পূর্ব লন্ডনে। আর এই অ্যালার্মের উৎস গুগলের গাড়ির।
১৩ ঘণ্টা আগে
একসময় পোষা পাখির পায়ে চিঠি বেঁধে খবর পৌঁছে দেওয়া হতো নির্দিষ্ট মানুষের কাছে। মাসের পর মাস দেখা কিংবা কথা হতো না অনেকের সঙ্গে। একসময় এল ল্যান্ডফোন, তারপর এসেছে স্মার্টফোন। তখন আমরা অনেকের মোবাইল ফোন নম্বর মুখস্থ রাখতে পারতাম।
১৫ ঘণ্টা আগে
একসময় যা ছিল কম্পিউটার স্ক্রিনের আড়ালে থাকা যুদ্ধ, তা এখন আক্ষরিক অর্থে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। সোশ্যাল সিকিউরিটি নম্বর থেকে শুরু করে বাড়ির ঠিকানা—সবই এখন হ্যাকারদের নখদর্পণে। ফলে এখন আপনার মনে হতেই পারে, কেউ সারাক্ষণ আপনাকে চোখে চোখে রাখছে!
১৫ ঘণ্টা আগে
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ চীন। পরিত্যক্ত খনি এলাকাগুলোকে সবুজ জ্বালানি ও টেকসই শিল্পকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর উদাহরণ দেখা যাচ্ছে হুবেই প্রদেশের তাইয়্য শহরে।
১৬ ঘণ্টা আগে