সার্চ ইঞ্জিনের জন্য পরিচিত হয়ে ওঠা চীনা ইন্টারনেট জায়ান্ট বাইদু সম্প্রতি স্বয়ংক্রিয় গাড়ি চালনা প্রযুক্তিতে বেশ অগ্রগতি করেছে। এখন চীনের উহান শহরের মানুষ সকাল ৭টা থেকে রাত ১১টার মধ্যে বাইদুর স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি ভাড়া নিতে পারছেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, আগে এই চালকবিহীন গাড়ি কেবলমাত্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরে চলাচল করতে পারত।
নতুন পরিকল্পনার আওতায় ১০ লাখ গ্রাহককে উহানের নির্দিষ্ট এলাকায় সেবা দেওয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
গত আগস্টে বাইদু সম্পূর্ণরূপে চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করে। যাত্রীদের কাছ থেকে ট্যাক্সির হারেই ভাড়া আদায় করা হচ্ছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এই সেবার অ্যাপ ‘অ্যাপোলো গো’ ৪ লাখ ৪৭ হাজারের বেশি রাইড সম্পন্ন করেছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে যৌথভাবে পাবলিক ‘রোবোট্যাক্সি’ সেবা চালু করেছিল অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার এবং চালকবিহীন প্রযুক্তি-নির্মাতা মোশনাল।
‘রোবোট্যাক্সি’ মূলত একটি চালক বিহীন গাড়ির সেবা। কোম্পানি দুটি জানিয়েছে, যানবাহনগুলো নিয়ন্ত্রণের জন্য আপাতত অপারেটর থাকছে। তবে আগামী বছরের মধ্যেই জনসাধারণকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়িতে চড়ার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাঁরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
১৮ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
২ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৪ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৪ দিন আগে