
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর শেয়ারদর কিছু সময়ের জন্য বেড়ে যায়। তবে দ্রুতই এর দর আবার কমে যেতে থাকে। এরপর একটি মাত্র পোস্টের মাধ্যমে আবার প্ল্যাটফর্মটির শেয়ারদর বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। আর এর ফলে তাঁর মোট সম্পদের সঙ্গে অর্ধ বিলিয়ন ডলার যোগ হয়েছে।
গত বুধবার ট্রাম্প মিডিয়া ও প্রযুক্তি গ্রুপের শেয়ারগুলোর দর বেড়ে যায়। এরপর নিজেদের শেয়ার বিক্রি করে লাভ তুলে নিতে শুরু করেন অনেকেই। ফলে গত শুক্রবার লেনদেনের শুরুতে ট্রাম্পের মিডিয়া ও প্রযুক্তি গ্রুপের শেয়ারদর ৪২ শতাংশ কমে যায়।
তবে এই লেনদেন শুরুর আধা ঘণ্টা পর কোম্পানির শেয়ার নিয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘মার্কেট ম্যানিপুলেটর ও শর্ট সেলাররা কিছু মিথ্যা, ভিত্তিহীন এবং সম্ভবত অবৈধ গুজব বা বক্তব্য ছড়াচ্ছে। তারা বলছে যে, আমি ট্রুথ শেয়ারের কিছু শেয়ার বিক্রি করতে আগ্রহী। ওই গুজব বা বক্তব্যগুলো মিথ্যা। শেয়ার বিক্রির কোনো ইচ্ছা আমরা নেই!’
ট্রাম্পের এই পোস্টের পর ট্রুথ সোশ্যালের শেয়ারদর হঠাৎ বেড়ে যায়। শুক্রবার এর দর প্রায় ১৫ শতাংশ বেড়ে যায়। কোম্পানিটির একক বৃহত্তম শেয়ারহোল্ডার ট্রাম্প এবং তার ১১৪ দশমিক ৭৫ মিলিয়ন মূল্যের শেয়ার এখন প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। এটি শুক্রবারের লেনদেনের শুরুতে ছিল ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের কাছাকাছি।
সপ্তাহব্যাপী পারফরম্যান্সে সামান্য হলেও উন্নতি ঘটিয়েছে শুক্রবারের শেয়ারের দর। তবে তা খুব বেশি নয়। গত পাঁচ দিনে ট্রাম্প মিডিয়ার শেয়ারদর বেড়েছে মাত্র ৪ দশমিক ৪ শতাংশ।
কোম্পানিটির শেয়ারকে ‘মিম স্টক’ বলা হয়। কারণ এর শেয়ারগুলো ব্যবসার প্রকৃত মৌলিক মূল্যের ভিত্তিতে ওঠানামা করে না। বরং সামাজিক মিডিয়া, গুজব বা ট্রেন্ডের মাধ্যমে এর শেয়ারদর ওঠানামা করে। তাই গত মার্চ মাসে কোম্পানিটি পাবলিক হওয়ার পরও এর শেয়ারদর অনুমান করা যায় না। চলতি বছর ট্রাম্প মিডিয়ার শেয়ারকে ট্রাম্পের নির্বাচনে জয়ের একটি ব্যারোমিটার হিসেবে দেখা হয়েছে। পাঁচ সপ্তাহের মধ্যে এর মূল্য চার গুণ বেড়ে যায়। কিন্তু গত সপ্তাহের শেষ তিন দিনে ৪১ শতাংশ শেয়ারদর কমে যায়। এরপর নির্বাচনের আগের দিন এর শেয়ার বাড়তে থাকে।
ট্রুথ সোশ্যালের ব্যবসা এক্স, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানির তুলনায় অনেক ছোট। কোম্পানিটি এখন আর্থিক সংকটে রয়েছে। গত ত্রৈমাসিকে তার আয় ছিল ১০ লাখ ডলারেরও কম।
এর আগেও ট্রাম্প বলেছিলেনে, তার শেয়ার বিক্রি করার কোনো ইচ্ছা নেই। যেহেতু কোম্পানির মূল্যায়ন পুরোপুরি প্রায় ট্রাম্পের মালিকানা এবং তার ট্রুথ সোশ্যালে অংশগ্রহণের ওপর নির্ভর করে, তাই এই শেয়ার বিক্রির বিষয়টি তাঁর জন্য কঠিন হতে পারে। তবে শুক্রবারের পোস্টটি শেয়ার ব্যবসায়ীদের আশাবাদী করেছে যে, ট্রাম্প কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এর সঙ্গে যুক্ত থাকবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
১২ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
১৭ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে বিশ্বজুড়ে এর ব্যবহারের ধরন পর্যালোচনা করলে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দুটি ভিন্ন জরিপের দিকে নজর দিলে কোথাও ব্যবহারকারীর সংখ্যা, আবার কোথাও স্ক্রিনের সামনে কাটানো সময়ের অবিশ্বাস্য পার্থক্য চোখে পড়ে।
২০ ঘণ্টা আগে