একটা ওয়েবসাইট তৈরিতে অনেক বিষয়ে দক্ষ হতে হয়। কোডিং জানতে হয়, ডিজাইন করতে হয়—আরও কত কী! এসব এখন না জানলেও চলবে। কারণ এআই বানিয়ে দেবে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটি এআই টুল দিয়ে বানিয়ে দেবে আরেকটি ওয়েবসাইট। ফলে কোডিং বা ডিজাইন না জানলেও আপনাকে জানতে হবে সেসব ওয়েবসাইটের নাম।
কোড ডিজাইন এআই
কোডডিজাইন হলো এআইভিত্তিক ওয়েবসাইট বিল্ডার। যেখানে প্রম্পটের সাহায্যে ওয়েবসাইট তৈরি করা যাবে। কোড ডিজাইনের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। সেখানে লিখতে হবে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান তার বিবরণ। এতে ই-কমার্স, পোর্টফোলিও, প্রজেক্ট ভিউসহ নানা ধরনের ওয়েবসাইট তৈরি হবে এক ক্লিকেই। মজার ব্যাপার হলো, কোড ডিজাইনে তৈরি করা ওয়েবসাইটে ব্যবহার করা যাবে বাংলা ভাষা। সেটি আবার হোস্ট, ডোমেইনসহ ব্যবহারও করা যাবে। তা ছাড়া সাব-ডোমেইনসহকারে ব্যবহার করার অপশনও আছে।
ডরিক
কয়েক মিনিটে ওয়েবসাইট তৈরি করা যায় ডরিক ডটকমে। ওয়েবসাইটটিতে ঢুকলেই একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। যেখানে কোন বিষয়ে, কেমন ওয়েবসাইট তৈরি করতে চান, সেটার বর্ণনা লিখতে হবে। দিতে হবে একটি নাম। তারপর এআই নিজেই জেনারেট করবে আপনার পছন্দের ওয়েবসাইট। ডরিকে তৈরি ওয়েবসাইটেও বাংলা ভাষা ব্যবহার করার সুযোগ আছে। তা ছাড়া এআই জেনারেটেড ওয়েবসাইটটিকে আবার নিজের মতো করে সম্পাদনাও করা যাবে। ফ্রিতে পাবলিশ করা যাবে ডরিকের সাব-ডোমেইন দিয়ে।
সাইট ওয়ানটুথ্রি
এক ক্লিকেই পছন্দের ওয়েবসাইট তৈরি করে দেবে সাইট ওয়ানটুথ্রি। এখানে দিতে হবে না কোনো প্রম্পট। ওয়েবসাইটের নাম লেখার পর নিজের পছন্দের ক্যাটাগরি বাছাই করতে হবে। তারপর এআই নিজে থেকেই সে অনুযায়ী ওয়েবসাইট বানিয়ে দেবে। যেখানে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে নেওয়া যাবে।
ডুরাবল
দুটি প্রশ্নের উত্তর দিলেই ডুরাবল ডটকো তৈরি করে দেবে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটের ধরন ও নাম দিলেই তৈরি হবে আপনার পছন্দের ওয়েবসাইট। তারপর ফ্রিতে সেটির বিভিন্ন বিষয় পরিবর্তন করে পাবলিশও করা যাবে। কোডিং না জানা লোকজনের জন্যও এ ওয়েবসাইট হতে পারে আদর্শ।
বাটার নাট
এই এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করা একদম মাখনের মতো সহজ। ওয়েবসাইটের নাম ও সে অনুযায়ী কি-ওয়ার্ড দিলে মাত্র ২০ সেকেন্ডে সেটি তৈরি করে দেবে বাটার নাটডট এআই। তারপর সেখানে ফ্রিতে পরিবর্তন করে নেওয়া যাবে। বিভিন্ন অংশ পুনরায় জেনারেট করে নেওয়া যাবে।

হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
২ দিন আগে
ভারতে নিজেদের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক রিয়েল এস্টেট প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওপেনডোর’। কোম্পানির এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত প্রায় ২৫০ জন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
২ দিন আগে