দশ দিন পর দেশে মোবাইল ইন্টারনেট চালুর পর গ্রাহকদের অব্যবহৃত ডেটা ফিরিয়ে না দিয়ে ৫ জিবি বোনাস দেওয়াটা ভিক্ষার মতো বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (২৮ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় তাঁরা।
বিবৃতিতে বলা হয়, বিটিআরসি এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অপারেটরদের সঙ্গে নিয়ে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরত দেওয়া সম্পর্কিত যে সিদ্ধান্ত দিয়েছেন তা গ্রাহক অ্যাসোসিয়েশন প্রত্যাখ্যান করছে।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেবার আগে জাতির বৃহত্তর স্বার্থে ১৩ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় গ্রাহকদের সঙ্গে কমিশনের কথা বলা প্রয়োজন ছিল। কিন্তু তাঁরা তা করেনি। ৫ জিবি ইন্টারনেট ডেটা তিন দিনের জন্য দিয়েছে, তা এক প্রকার ভিক্ষা দেওয়ার মতো। যারা ১০ ও ২০ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করেন তারা এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতারিত হয়েছেন। বিটিআরসি ও এনবিআর রাজস্ব ভাগাভাগির অর্থ নিয়েছে অর্থাৎ যে ডেটা হাওয়া হয়ে গেছে এর একটা ভাগ কিন্তু কমিশন এবং সরকার পেয়েছে। প্রয়োজনে আমাদের নিজস্ব অর্থ অর্থাৎ এস ও ফান্ড থেকে গ্রাহকদের ডেটা প্রদান করলে আমরা খুশি হতাম।’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও স্বার্থ ক্ষুণ্ন করেছে নিয়ন্ত্রক কমিশন।
বিবৃতিতে আরও বলা হয়, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের শতভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার না করতে পারার কারণে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে খুব একটা উৎসাহিত হবে না। তাই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে গ্রাহকদের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন পাশাপাশি অবহেলিত ইন্টারনেট ডেটা ব্যবহার করতে দেওয়া এবং ব্রডব্যান্ডের জুলাই মাসের বিল সমন্বয় করার জন্য কমিশন এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
১ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ দিন আগে