মিউজিক তৈরি ও কাস্টমাইজ করার জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল নিয়ে আসবে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে টুলটি মিউজিক তৈরি করে দেবে এবং পরবর্তীতে এগুলো এডিটও করা যাবে। ফলে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াও ব্যবহারকারীরা সহজেই মিউজিক তৈরি করতে পারবে। তবে টুলটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর চূড়ান্ত সংস্করণ এখনো তৈরি হয়নি।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের হট পড সামিটে গত বুধবার এআই মিউজিক টুলটি উন্মোচন করে অ্যাডোবি। মিউজিক জেনআই কন্ট্রোল নামের প্রকল্পের আওতায় এআই টুলটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে কোম্পানিটি।
টুলটিতে বিভিন্ন স্টাইলের মিউজিক তৈরির নির্দেশনা দিতে পারবেন ব্যবহারকারীরা। যেমন: আনন্দের গান জ্যাজ স্টাইলে বা দুঃখের গান ক্ল্যাসিক্যাল স্টাইলে তৈরির নির্দেশনা দেওয়া যাবে। অ্যাডোবি বলছে, এআই টুলটি দিয়ে তৈরি মিউজিকগুলো পুনরায় এডিট করার সুবিধাও যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা মিউজিকের গঠন, টেম্পো, তীব্রতার মতো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারবে। সেই সঙ্গে মিউজিকের বিভিন্ন অংশ রিমিক্স করা যাবে। কনটেন্ট তৈরির জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির জন্য অডিওগুলো পুনরাবৃত্তি লুপ হিসেবে ব্যবহার করতে পারবে।
অ্যাডোবি আরও বলেছে, টুলটি কোনো ‘রেফারেন্স সুর’ দিয়েও মিউজিক তৈরি করে দিতে পারবে। তবে টুলটির প্রকৃত ইন্টারফেসটি কেমন হবে তা স্পষ্ট করে জানানো হয়নি।
পাবলিক কিছু মিউজিক এই ডেমো প্রকল্পে আপলোড করা হয়েছে বলে কোম্পানিটি জানায়। তবে টুলটিতে রেফারেন্স জন্য সরাসরি কোনো মিউজিক আপলোড করা যাবে নাকি তা জানানো হয়নি।
তবে এআইভিত্তিক মিউজিক তৈরির টুল অন্যান্য কোম্পানিও তৈরি করছে। যেমন: গুগলের মিউজিকএলএম ও মেটার অডিওক্রাফট। তবে সফটওয়্যার দুটি শুধু নতুন মিউজিক তৈরি করে দেয়। এগুলোতে মিউজিক এডিটের সুবিধা নেই। অর্থাৎ প্রতিবারই মিউজিক তৈরির জন্য একেবারে প্রথম থেকেই শুরু করতে হবে বা টুলটি দিয়ে তৈরি মিউজিকগুলো নিয়ে অন্য অডিও সফটওয়্যারে এডিট করতে হবে।
অ্যাডোবি রিসার্চের প্রধান গবেষক নিকোলাস ব্রায়ান বলেন, নতুন টুলগুলো শুধু অডিও তৈরি করে না। এটি অডিওয়ের গঠন, টেম্পো, তীব্রতার এডিটের নিয়ন্ত্রণ দিয়ে টুলটিকে ফটোশপের স্তরে নিয়ে যাচ্ছে।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ও কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটার সায়েন্সের সহযোগিতায় মিউজিক জেনাআই প্রকল্পটি তৈরি করা হচ্ছে।
অ্যাডোবি বলছে, এটি ‘প্রাথমিক-পর্যায়ে’ রয়েছে। টুলটি কোম্পানির বিদ্যমান এডিটিং টুল যেমন অডিশন এবং প্রিমিয়ার প্রোতে অন্তর্ভুক্ত করা হতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
২৮ মিনিট আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১ দিন আগে
ইন্টারনেটে নিজের নাম লিখে সার্চ করা অনেকের অভ্যাস। একে বলে ভ্যানিটি সার্চ। তবে চেনা অভ্যাসটি এখন আর আগের মতো খাটে না। মানুষ এখন সার্চ ইঞ্জিনের চেয়ে চ্যাটবটের কাছেই কারও পরিচয় জানতে বেশি পছন্দ করছে।
১ দিন আগে