
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং হঠাৎ করেই ঘোষণা দিয়েছে তাদের পরবর্তী গ্যালাক্সি ইভেন্টের। আগামী ৪ সেপ্টেম্বর এই ভার্চুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি ইভেন্টে নতুন প্রিমিয়াম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ট্যাবলেট এবং গ্যালাক্সি এস ২৫ সিরিজের নতুন সদস্য উন্মোচনের ইঙ্গিত দিয়েছে স্যামসাং। প্রযুক্তি মহলে জোর গুঞ্জন রয়েছে, এগুলো হতে পারে গ্যালাক্সি ট্যাব এস ১১ এবং গ্যালাক্সি এস ২৫ এফই।
স্যামসাংয়ের ঘোষণা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর ইভেন্টটি শুরু হবে বাংলাদেশি সময় বেলা সাড়ে ৩টায়। এটি একটি সম্পূর্ণ ভার্চুয়াল ইভেন্ট হবে এবং সরাসরি সম্প্রচার দেখা যাবে স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।
ইভেন্ট উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ রিজার্ভেশন অফার। স্যামসাংয়ে ওয়েবসাইট বা শপ স্যামসাং অ্যাপের মাধ্যমে ‘নতুন যোগ্য’ গ্যালাক্সি ট্যাব রিজার্ভ করলে গ্রাহকেরা পাবেন ৫০ ডলার (প্রায় ৬ হাজার ৮৩ টাকা) ক্রেডিট। এই রিজার্ভ ক্রেডিট ব্যবহার করা যাবে নির্দিষ্ট গ্যালাক্সি ফোন, গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি রিং, গ্যালাক্সি বাডস, গ্যালাক্সি ওয়াচ বা আনুষঙ্গিক পণ্য কেনার সময়। তবে এই ক্রেডিট রিজার্ভ করা ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এ ছাড়া, নতুন গ্যালাক্সি ট্যাবলেট কেনার সময় গ্রাহকেরা ৯৫০ ডলার (প্রায় ১ লাখ ১৫ হাজার ৫৭৭ টাকা) পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এর মধ্যে রয়েছে তাৎক্ষণিক ট্রেড-ইন ক্রেডিট, বিনা মূল্যে স্টোরেজ আপগ্রেডসহ আরও সুবিধা।
বিশেষভাবে উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর শুরু হওয়া আইএফএ বার্লির ২০২৫-এ স্যামসাং একটি সংবাদ সম্মেলন এবং প্রদর্শনী বুথও পরিচালনা করবে।
যেসব ডিভাইস আসতে পারে
প্রত্যাশা করা হচ্ছে, গ্যালাক্সি ট্যাব এস ১১ সিরিজের উন্মোচন হবে এই ইভেন্টে। এ বছরের সিরিজে দুটি মডেল থাকবে বলে জানা গেছে সেগুলো হলো—গ্যালাক্সি ট্যাব ১১ এবং গ্যালাক্সি ট্যাব ১১ আলট্রা। এবার কোনো ‘প্লাস’ সংস্করণ আসবে না বলে জানা গেছে। উভয় মডেলেই থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট।
এ ছাড়া, স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এফই আনা হতে পারে গ্যালাক্সি এস ২৫ সিরিজের নতুন সংযোজন হিসেবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এতে থাকবে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল–এইচডিপ্লাস ডাইনামিক অ্যামোলেড ২ এক্স ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ এবং পিক্সেল ডেনসিটি ৩৮২ পিপিআই। ফোনটিতে এক্সিনস ২৪০০ চিপসেট ব্যবহৃত হতে পারে। সেই সঙ্গে থাকবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮।
ক্যামেরার দিক থেকে, ফোনটিতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ত্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। ব্যাটারি হতে পারে ৪ হাজার ৯০০ এমএইচ, ৪৫ ওয়াট ওয়্যারড এবং ২৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে।
আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইভেন্টে এসব পণ্যের বিস্তারিত জানা যাবে। স্যামসাংয়ের গ্যালাক্সি ইভেন্টের আপডেট পেতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

মাত্র পাঁচ সেকেন্ডে শূন্য থেকে ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নিজস্ব বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। দেশটির হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক অ্যানথ্রপিক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের এআই মডেল ক্লদ ব্যবহার করেত তৈরি সব লেখার মধ্যে একটি গোপন সংকেত থাকবে, যা লেখাটি অন্য কোথাও কপি ও পেস্ট করলে
১৪ ঘণ্টা আগে
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। ৩০ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট মডেলটি সার্বক্ষণিক লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনার জন্য বা ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে