কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর ও বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
নতুন এসব লেন্সের মধ্যে কিছু অত্যন্ত আকর্ষণীয় ও মজার ইফেক্ট দেখা যাবে। যেমন: একটি লেন্স ব্যবহারকারীর কাঁধে একটি ভার্চুয়াল শিয়াল বসিয়ে দেবে, আরেকটি লেন্সে স্ক্রিনে একাধিক র্যাকুন (একধরনের প্রাণী) দৌড়ে বেড়াবে। আরও একটি লেন্স ব্যবহারকারীদের চারপাশে বসন্তের ফুল ফুটিয়ে তোলার পাশাপাশি একটি স্নিগ্ধ সিনেমাটিক জুম ইফেক্ট দেবে।
এসব ইফেক্ট ব্যবহারের জন্য প্রথমে একটি লেন্স নির্বাচন করতে হবে ব্যবহারকারীদের। এরপর ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিওটি ধারণের পর স্ন্যাপচ্যাট এআই ব্যবহার করে কনটেক্সট-অ্যাওয়ার অ্যানিমেশন তৈরি হবে, যা নির্বাচিত ইফেক্টের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। পরিশেষে, তৈরি করা ভিডিওটি ‘মেমোরিজ’-এ সেভ হয়ে যাবে। ফলে ভিডিওগুলো শেয়ার করা বা আবার দেখা যাবে।
বর্তমানে এই নতুন ভিডিও লেন্সগুলো শুধু স্ন্যাপচ্যাট প্লাস প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত। এই প্ল্যানে সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ১৫ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীদের কোনো বিজ্ঞাপন দেখানো হয় না।
এক ব্লগ পোস্টে স্ন্যাপচ্যাট বলেছে, এই লেন্সগুলো আমাদের নিজস্ব নির্মিত জেনারেটিভ ভিডিও মডেলের মাধ্যমে পরিচালিত। স্ন্যাপচ্যাট আজকের সবচেয়ে আধুনিক এআই টুলগুলোকে পরিচিত লেন্স ফরম্যাটে নিয়ে আসে। আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে আমরা প্রথম থেকে অ্যাডভান্সড এআর, এমএল এবং এআই টুলস কমিউনিটির কাছে সরাসরি পৌঁছে দিয়েছি এবং আমরা অপেক্ষা করছি ব্যবহারকারীরা এই নতুন ফিচারগুলো ব্যবহার করে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করবে।

প্রতি সপ্তাহেই নতুন নতুন লেন্স যোগ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সব সময় নতুন থাকবে।
স্ন্যাপচ্যাটে এআই প্রযুক্তির উন্নতির ফলে নতুন লেন্সগুলোর পার্সোনালাইজড ফিচার আগের লেন্সগুলোর থেকে অনেকটাই আলাদা। এর আগে স্ন্যাপচ্যাপ এআই টেক্সট-টু-ইমেজ মডেল উন্মোচন করেছিল, যা ভবিষ্যতে আরও নতুন ফিচারের জন্য কাজ করবে।

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
১৩ মিনিট আগে
কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
১৫ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১ দিন আগে