
বিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
লুমেক্স ডিজাইনের চারটি ধরন থাকছে। এর মধ্যে কিছু কম শক্তিশালী হলেও অধিক ব্যাটারি-সাশ্রয়ী, যা স্মার্টওয়াচ বা অন্যান্য পরিধানযোগ্য ডিভাইসের জন্য উপযুক্ত। অন্যদিকে সর্বোচ্চ পারফরম্যান্স-ভিত্তিক একটি সংস্করণ থাকছে, যা উচ্চমানের ফিচারযুক্ত স্মার্টফোনে বড় আকারের এআই মডেল চালাতে সক্ষম হবে, ক্লাউড কম্পিউটিংয়ের সাহায্য ছাড়াই।
আর্মের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেনারেল ম্যানেজার ক্রিস বার্গি বলেন, ‘এআই এখন বাস্তব সময়ের ইন্টারঅ্যাকশন বা এআই অনুবাদের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। আমরা দেখছি, এআই এখন একধরনের প্রত্যাশায় পরিণত হয়েছে।’
মঙ্গলবার ঘোষিত লুমেক্স ডিজাইনগুলো কোম্পানির ‘কম্পিউট সাবসিস্টেমস’ (সিএসএস) ব্যবসার অংশ, যার লক্ষ্য হলো হ্যান্ডসেট নির্মাতা ও চিপ ডিজাইনারদের আরও প্রস্তুত অবস্থায় প্রযুক্তি সরবরাহ করা, যাতে তারা দ্রুত নতুন পণ্য বাজারে আনতে পারে।
ডেটা সেন্টার ও মোবাইল ফোনের জন্য আর্ম এখন যে আরও পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করছে, তা কোম্পানির দীর্ঘমেয়াদি রাজস্ব বৃদ্ধির কৌশলের অংশ। স্মার্টফোন ছাড়াও অন্যান্য উৎস থেকেও আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
আর্ম আরও জানিয়েছে, তারা নিজেদের চিপ তৈরি নিয়ে গবেষণায় বেশি বিনিয়োগ করবে এবং এর জন্য ইতিমধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জনবল নিয়োগ দিয়েছে।
লুমেক্স ডিজাইন ৩ ন্যানোমিটার প্রযুক্তির জন্য উপযুক্তভাবে অপটিমাইজড। এই প্রক্রিয়া বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসি সরবরাহ করে। অ্যাপল তাদের নতুন আইফোন চিপে এই ৩ ন্যানোমিটার টিএসএমসি প্রযুক্তি ব্যবহার করছে।
চীনে আজ একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লুমেক্স ডিজাইন উন্মোচন করবে আর্ম। ক্রিস বার্গি বলেন, ‘অ্যাপল ও স্যামসাং ছাড়া বিশ্বের শীর্ষ হ্যান্ডসেট নির্মাতারা এখন মূলত চীনেই অবস্থান করছে। তাই এই ঘোষণা চীনে দেওয়া হচ্ছে।’
তথ্যসূত্র: রয়টার্স

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১৮ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
১ দিন আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে