কতটা হতাশা কাজ করলে একজন মানুষ নিজেই নিজেকে শেষ করতে চান সেটা ভালো বুঝেন সেই ভুক্তভোগী মানুষটি। এই মুহূর্তে যেমন বুঝতেছেন সাবেক টেনিস খেলোয়াড় জেলেনা ডকিক। ডকিক জানিয়েছেন, তিনি প্রায় প্রস্তুত ছিলেন ২৬ তলা থেকে লাফ দেওয়ার জন্য।
হতাশা থেকে মুক্তি পেতে গত এপ্রিলে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন ডকিক। অস্ট্রেলিয়ান এই টেনিস খেলোয়াড় বলেছেন, ‘২৮ এপ্রিল যেন আমার মাথায় খারাপ চিন্তা কাজ করতেছিল। আমার কাছে সবকিছু ঝাপসা ও অন্ধকার লাগছিল। নিজেকে দোষারোপ করছিলাম। আর নিজেকে ঘৃণা করে বলছিলাম আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নই। তাই চেয়েছিলাম আমার বেদনা ও হতাশা মুক্তি পাক। ২৬ তলার বারান্দা থেকে লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসি। জানি না এটা কীভাবে করেছি। সেই দিনটির কথা কখনো ভুলতে পারবো না।’
নিজের হতাশা নিয়ে ডকিক বলেন, ‘এসব লেখা আমার পক্ষে সহজ ছিল না। কারন আমি জানি যে আমি একা সংগ্রাম করছি না। আমার মতো আরও অনেকে আছেন।’ ডকিক নিজের বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, ‘আমি এখন ভালো আছি এটা বলতে চাচ্ছি না। সুস্থ হওয়ার চেষ্টা করছি। আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আপনাদের সকলকে ভালোবাসি।’ সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন সাইক্লিস্ট আনা মেয়ারেস ডকিকের লেখা পড়ে তাকে সাহস জুগিয়ে বলেছেন, ‘আপনি যথেষ্ট যোগ্য। আপনার হতাশা দূর হবে এবং শান্তিও পাবেন।’
নারী টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক তারকা ডকিক তাঁর বাবার কাছ থেকেও মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ সম্পর্কে তিনি তাঁর বই ‘আনব্রেকাবল’ এ বিস্তারিত লিখেছেন। বর্তমানে সাবেক এই টেনিস খেলোয়াড় অস্ট্রেলিয়ান টিভি চ্যানেলে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন।
শুধু ডকিকই নন সাম্প্রতিক সময়ে নওমি ওসাকা ও আলেক্সজেন্ডার জভেরেভও এমন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। ওসাকা তো হতাশায় ভুগে আগের বছর ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৫ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৬ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৭ ঘণ্টা আগে