টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি এই সার্বিয়ান তারকার। টুর্নামেন্ট শুরুর আগের দিন অস্ট্রেলিয়া ছাড়তে হয় তাঁকে।
এরপর থেকে কিছুটা আড়ালেই ছিলেন জোকোভিচ। তবে নতুন খবর হচ্ছে, ফের কোর্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জোকোভিচ। জানা গেছে, ২১ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে শুরু হতে যাওয়া ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের প্রাথমিক তালিকায় নাম আছে জোকোভিচের। শেষ পর্যন্ত জোকোভিচ যদি খেলেন, তবে সেটি হবে অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হওয়ার পর তাঁর প্রথম কোর্টে নামা।
মেলবোর্ন ছাড়ার পর এখন পর্যন্ত মুখ খোলেননি ৩৪ বছর বয়সী জোকোভিচ। দুবাইয়ে খেলার জন্য অবশ্য টিকা নেওয়ার প্রয়োজন পড়বে না জোকোভিচের। এর আগেও এই প্রতিযোগিতায় খেলেছিলেন জোকোভিচ। যেখানে ৫ বার শিরোপাও জিতেছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত টিকা না নিলে খেলার সুযোগ সীমিত হয়ে যাবে জোকোভিচের। এমনকি মার্চে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেনের মতো বড় আয়োজনে খেলা থেকে বঞ্চিত হতে পারেন তিনি।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১১ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৮ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৭ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে