বড্ড একগুঁয়ে মানুষ তিনি। মনে যে জেদ চাপে, সেটাতেই অনড় থাকেন। তবু আপোস করতে রাজি নন।
করোনা টিকার বিরোধিতা করায় নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই ফিরতে হয়েছিল। মেলবোর্নের টেনিস কোর্টে নামার অনুমতি পেতে আইনের কোর্টেও গিয়েছিলেন। তবে সার্বিয়ান মহাতারকার মামলা ধোপে টেকেনি।
ধারণা করা হচ্ছিল, টিকা না নিলে উইম্বলডনেও খেলতে পারবেন না জোকোভিচ। তবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় নমনীয় হয়েছে ব্রিটিশ সরকার। তাই টিকা না নিলেও লন্ডনের সবুজ গালিচায় নামতে বাধা নেই শীর্ষ টেনিস তারকার।
বিষয়টি আজ নিশ্চিত করে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের প্রধান নির্বাহী স্যালি বোল্টন বলেছেন, ‘টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে টিকা সংক্রান্ত কোনো শর্ত থাকছে না। এটা খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছা। তবে আমরা সব খেলোয়াড়কে টিকা নিতে উৎসাহিত করছি।’
জোকোভিচের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তাঁকে ও রজার ফেদেরারকে ছাড়িয়ে সর্বাধিক গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক বনে যান রাফায়েল নাদাল। উইম্বলডনে খেলার সবুজ সংকেত মেলায় নাদালকে ছুঁয়ে ফেলার সুযোগ পাচ্ছেন জোকো। সঙ্গে শিরোপা ধরে রাখারও। বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন যে তিনিই!
গত দুই বছরে দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকাভিচ। তবু টিকা নেননি। অনেকে ভেবেছিলেন, বছরের বাকি তিনটি গ্র্যান্ড স্লাম খেলার অনুমতি পেতে হয়তো টিকা নিতে বাধ্য হবেন তিনি। তবে সবাইকে ভুল প্রমাণ করে ২০টি গ্র্যান্ড স্লামের মালিক বলেছিলেন, ‘আমি শিরোপার তোয়াক্কা করি না। প্রয়োজনে খেলব না, তবু টিকা নেব না।’
শেষমেশ ‘জেদি জোকারই’ জয়ী হলেন। উইম্বলডন কর্তৃপক্ষ হয়তো বুঝতে পেরেছে, জোকোভিচ টিকা না নিলে তাঁর ক্ষতি। কিন্তু তাঁকে খেলতে না দিলে টুর্নামেন্টেরই ক্ষতি। বিশ্বের শীর্ষ টেনিস তারকাকে ছাড়া গ্র্যান্ড স্লাম যে অনেকাংশেই জৌলুশ হারায়।
উইম্বলডনের পথ অনুসরণ করে অন্য দুই গ্র্যান্ড স্লাম (ফ্রেঞ্চ ও যুক্তরাষ্ট্র ওপেন) কর্তৃপক্ষ নমনীয় হয় কি না, সেটা সময়ের থাকেই তোলা থাক।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১০ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৮ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৬ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে