
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
সানিয়া মির্জা, শোয়েব মালিকের সংসার টেকেনি। এমন আরও অনেক ক্রীড়া দম্পতিই আছেন, যাঁদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ধারণা করা হয়েছিল, এই তালিকায় হয়তো পড়বেন না বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচ। প্রথম পাঁচ বছর পেরিয়ে গেলে সেই ধারণা আরও পাকাপোক্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাড়াছাড়িই হয়ে গেল এই তারকা দম্পতির। ৯ বছরের সংসার ভেঙে গেছে তাঁদের।
গত এপ্রিলেই ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল খবর দিয়েছিল ফুটবল ও টেনিসের দুই সাবেক তারকার দাম্পত্যজীবনে টানাপোড়েনের খবর। শোয়েনস্টেইগার জার্মান, আর ইভানোভিচ সার্বিয়ান। দুজনই ইউরোপিয়ান হলেও ভিন্ন ভিন্ন জীবনধারা তাঁদের। স্পোর্টস ব্রডকাস্টার হিসেবে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াতে হয় শোয়েনস্টেইগারকে। আর ইভানোভিচ থাকেন সার্বিয়াতেই। তিন সন্তানকে দেখাশোনা করেই জীবন কাটে তাঁর। এই বৈপরীত্যই বিচ্ছেদের বীজ বুনেছে তাঁদের মধ্যে। দিন যত গড়িয়েছে, সেটাই বড় হয়ে দুজনের দূরত্ব আরও বাড়িয়েছে। মাঝখানে এমনও খবর বেরোয়, শোয়েনস্টেইগার নাকি নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছেন!
দুজনের ছাড়াছাড়ি হওয়ার খবরটি দিয়েছে জার্মান পত্রিকা বিল্ড। ইভানোভিচের আইনজীবী ও প্রতিনিধিত্বকারী ক্রিশ্চিয়ান শের্টজের মাধ্যমে জার্মান পত্রিকাটি জানতে পারে, মতপার্থক্যের কারণেই দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত। শের্টজ বলেন, ‘সমর্থকেরা বিষয়টি বুঝবেন এবং তাঁদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেবেন।’
শোয়েনস্টেইগারের সঙ্গে আনা ইভানোভিচের প্রথম পরিচয় ২০১৪ সালে। এরপর রোমান্সের শুরু দুজনার। চুটিয়ে প্রেম করা এবং নিজেদের জানাশোনার পর ২০১৬ সালে ভেনিসে বিয়ে করেন তারা। ভালোই চলছিল তাঁদের সংসার। কিন্তু বেশ কয়েক মাস থেকে সংসারে অশান্তির শুরু। জার্মান ম্যাগাজিন বুন্টের তথ্যানুযায়ী কয়েক মাস ধরে তাঁরা আর একই ছাদের নিচে থাকেন না। অনিবার্য পরিণতি হিসেবেই ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁদের।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফিফা আসিয়ান কাপ শুরু করবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের এই ম্যাচের আগেই ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়ে যাবে প্রতিযোগিতা। বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলোর সূচি গতকাল প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২ মিনিট আগে
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়েছে মনে রাখার মতো। তাঁর স্পিন ঘূর্ণিতে ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রান আটকাতেও তিনি অসাধারণ অবদান রেখেছেন। ইমরান তাহিরের চোখে ‘বিশ্বমানের বোলার’-এর তকমা পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডা
৩৬ মিনিট আগে
মনে হবে, আমরা এখন যেকোনো দলের সঙ্গে ভালো লড়াই করতে পারব। জয়-পরাজয় তো পরের বিষয়। এটা মনে হবে যে এখন চোখে চোখ রেখে লড়তে পারব।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জিনেদিন জিদান। শুধু তা-ই নয়, ৩৯ বছর বয়সেও এই ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করে চলেছেন, সেটিকে অবিশ্বাস্য বলে মনে হয় রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির কাছে।
১৩ ঘণ্টা আগে