উইম্বলডনের স্বপ্নের ফাইনালে নোভাক জোকোভিচকে চেয়েছিলেন কার্লোস আলকারাজ। গতকাল তাঁর সেই চাওয়া সত্যি হয়েছে। প্রথম সেমিফাইনালে জিতে কাজটা আগেই করে রেখেছিলেন জোকোভিচ। দ্বিতীয় সেমিফাইনালে জিতে নিজের আশা পূরণ করেছেন আলকারাজ।
অল ইংল্যান্ড ক্লাবে দানিল মেদভেদেভকে দাঁড়াতেই দেননি আলকারাজ। সরাসরি সেটে জিতেছেন স্প্যানিশ তারকা। তিনটি সেটই সমান ৬–৩ ব্যবধানে। রাশিয়ান তারকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই। রাফায়েল নাদালের পর সবচেয়ে কম বয়সে উইম্বলডনের ফাইনালে উঠেছেন আলকারাজ। ২০০৭ উইম্বলডনে ২২ গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ তারকা ফাইনালে উঠেছিলেন। সেন্টার কোর্টে এবার তাঁর লক্ষ্যে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। ২০২২ সালে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ইউ এস ওপেনে।
ফাইনালে জিততে হলে দুর্দান্ত এক লড়াইয়ের মুখোমুখি হতে হবে আলকারাজকে। ৩৬ বছর বয়সী জোকোভিচ যে ক্যারিয়ারের চূড়ান্ত ছন্দে রয়েছেন। দ্বিতীয় বাছাইও গতকাল জানিক সিনারকে সরাসরি সেটে হারিয়ে এ বছর তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের ফাইনালে উঠেছেন। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেনও জিতেছেন।
রোল্যা গারোয় পুরুষ টেনিসে রেকর্ড সর্বোচ্চ ২৩ শিরোপা জয়ের পথে সেমিফাইনালে আলকারাজকে হারিয়েই ফাইনালে উঠেছিলেন জোকোভিচ। এবার সেমি নয় ফাইনালে তাঁর বাধা স্প্যানিশ তারকা। এবার সেই বাধা টপকে মার্গারেট কোর্টকে স্পর্শ করার সুযোগ পাচ্ছেন সার্বিয়ান তারকা। নারী-পুরুষ উভয় মিলিয়ে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী একমাত্র খেলোয়াড় অস্ট্রেলিয়ান নারী টেনিস কিংবদন্তি। সঙ্গে থাকছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে রজার ফেদেরারের পাশে বসারও সুযোগ। উইম্বলডনে সর্বোচ্চ ৮ শিরোপা জিতেছেন সুইস কিংবদন্তি। এখন দেখার বিষয়, আগামীকালের ফাইনালে আলকারাজ দেয়াল টপকে কোর্ট ও ফেদেরারের রেকর্ডে ভাগ বসাতে পারবেন কিনা জোকোভিচ। নাকি ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালের প্রতিশোধ নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় এবং উইম্বলডনে প্রথম শিরোপা জিতবেন আলকারাজ।

লিওনেল মেসির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা-কল্পনার জবাব দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। সংবাদমাধ্যমের সামনেই সোফির সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে উড়িয়ে দিলেন এই ফরোয়ার্ড।
৩৪ মিনিট আগে
গ্রুপপর্ব কিংবা সেরা ৩২; আগের দুই পর্বেই দাপুটে ফুটবল খেলেছিল যুক্তরাষ্ট্র। শেষ ষোলোতে সে দাপট দেখাতে পারল না এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। তাদের ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম।
২ ঘণ্টা আগে
স্পেনের কাছে হেরে শেষ ষোলোতেই বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে পর্তুগালের। সেই হতাশাজনক বিদায়ের পর দলটির প্রধান কোচের পদ ছাড়লেন রবার্তো মার্তিনেস। ২০২৩ সালে দায়িত্ব নেওয়া এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদও বিশ্বকাপ পর্যন্তই ছিল।
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপ যে দলগুলোর জন্য কতটা কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, তার চিত্রও ফুটিয়ে তোলেন স্কালোনি, ‘এই বিশ্বকাপটি সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। এমন কোনো একক দল নেই যারা আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। সেদিনের কথাই ধরুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়াই করতে হয়েছে, স্পেন লড়াই করেছে
৬ ঘণ্টা আগে