রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, রদার ফেদেরার—টেনিস ইতিহাসে এই তিনজনই ২০ বা তার বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার মধ্যে ফেদেরার অবসর নিয়েছেন। এখনো খেলে চলেছেন জোকোভিচ ও নাদাল।
নাদালের সঙ্গে জোকোভিচের প্রতিযোগিতা চলছে ২০২৩ সাল থেকে। গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২২ তম গ্র্যান্ড স্লাম জেতেন জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় ভাগ বসান নাদালের রেকর্ডে। এই সংখ্যা ছাড়িয়ে যেতে পাঁচ মাসের মতো সময় লেগেছে জোকোভিচের। জুন মাসে কাসপার রুডকে হারিয়ে ২৩ তম গ্র্যান্ড স্লাম জেতেন জোকোভিচ। এরপর সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতে সংখ্যাটাকে ২৪ নম্বরে নিয়ে যান জোকোভিচ। অন্যদিকে চোটের সঙ্গে লড়তে থাকা নাদাল খেলতে পারেননি এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন। স্প্যানিশ টিভি ‘লাসেক্সতার’ এক অনুষ্ঠান ‘এল অবজেক্টিভ দি লা সেক্সতা’য় গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে নাদাল প্রশংসায় ভাসিয়েছেন জোকোভিচকে। নাদাল বলেন, ‘সংখ্যাই তো বলে দিচ্ছে সব। আমার মতে সে-ই ইতিহাস সেরা।’
টেনিস কোর্টে একের পর এক রেকর্ড তো জোকোভিচ গড়েন নিয়মিতই। পাশাপাশি মাঠের বাইরের ঘটনা নিয়েও তাঁকে নিয়ে হয় সমালোচনা। ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে করোনার টিকা নিয়ে খেলতে যাওয়ার ব্যাপারে বিতর্কে জড়িয়েছিলেন্ জোকোভিচ। তাছাড়া মাঠে মাঝেমধ্যেই হতাশা প্রকাশ করতে দেখা যায় সার্বিয়ান টেনিস তারকাকে। জোকোভিচ প্রসঙ্গে নাদাল বলেন, ‘সে আসলে যেমন, তার তুলনায় ভাবমূর্তি একটু খারাপ। আমার মতে, সে ভালো মানুষ। মাঝেমধ্যে হতাশার মুহূর্ত চলে আসে। নোভাক র্যাকেট ভেঙে ফেলে। তবে পরবর্তী পয়েন্ট পেতে সে শতভাগ প্রস্তুত। আমি এতদিন যাদের দেখেছি, তাদের মধ্যে অন্যতম সেরা।’

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৮ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৫ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৪ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে