ঢাকা: এবারের ফ্রেঞ্চ ওপেনে যেন অদ্ভুতুড়ে ঘটনা ঘটছে। সাংবাদিক বয়কটের ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছিলেন জাপানি নারী টেনিস তারকা নাওমি ওসাকা। চোটে পড়ে সরে গেছেন চেক নারী তারকা পেতরা কোভিতোভা। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন রজার ফেদেরার।
কাল ফেদেরার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ডোমিনিক কুফারের। সাড়ে তিন ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুফারকে (৭-৬,৬-৭, ৭-৬,৭-৫ গেমে) হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন এই সুইস তারকা। কিন্তু কাল ম্যাচশেষে হাঁটুর চোটের কথা জানিয়েছেন ফেদেরার। ফ্রেঞ্চ ওপেনের বাকি ম্যাচগুলো তাই না খেলার সম্ভাবনা দেখা দিয়েছে ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ীর। কাল ম্যাচ শেষে এক টুইটে ফেদেরার লিখেছেন, ‘হাঁটুর চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া কষ্টকর। খেলব কি খেলব না সেই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। এই সময়য়ে বিশ্রামে যাওয়াটাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে হচ্ছে।’
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফেদেরারকে চতুর্থ রাউন্ডে মুখোমুখি হতে হবে মাত্তেও বেরেত্তিনির। তবে এই মুহূর্তে সেটা অসম্ভব বলে মনে হচ্ছে। এর আগে গত বছর দুইবার হাঁটুর অস্ত্রোপচার করতে হয়েছিল এই সুইস তারকাকে। ২৮ জুন শুরু হচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। যেটা হতে পারে ফেদেরারের শেষ উইম্বলডন। উইম্বলডন সামনে রেখে এবারের ফ্রেঞ্চ ওপেনে হয়তো আর নাও দেখা যেতে পারে ফেদেরারকে।

আবুধাবিতে এলোমেলো হয়ে পড়েছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তারা না বুঝে রিভিউ নিয়ে নষ্ট করছে। এমনকি আফগান ফিল্ডারদের হাত গলেও বেরিয়ে যাচ্ছে একের পর এক ক্যাচ। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ।
২ মিনিট আগে
মুমিনুল হক চার মারার পর নাজমুল হোসেন শান্তর হুংকার। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেলফি তোলেন মেহেদী হাসান মিরাজ। ঘটনা যে গত আগস্টে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয় নিয়ে বলা, সেটা বুঝতেই পেরেছেন। রমিজ রাজার মতে অস্ট্রেলিয়াকে তাদের ডেরায় হারিয়ে ক্রিকেট বিশ্বে বার্তা দিয়েছে বাংলাদেশ।
২৪ মিনিট আগে
স্থায়ী অধিনায়ক হওয়ার পর সাহিবজাদা ফারহানের নেতৃত্বে পাকিস্তান উড়ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। তবে এখানে শ্রীলঙ্কার দায়ও কোনো অংশে কম নয়। একের পর এক ক্যাচ মিসে সিরিজটাই হাতছাড়া হয়ে গেল লঙ্কানদের হাত থেকে।
১ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
২ ঘণ্টা আগে