দ্বিতীয় রাউন্ডে হেরে যাবেন কার্লোস আলকারাস—এটা বোধ হয় কেউ ভাবতেই পারেননি। প্রতিপক্ষ ছিলেন অবাছাই নেদারল্যান্ডসের বোটিং ফন ডি জান্ডশুপ। র্যাঙ্কিংয়ের ৭৪ তম ডাচ এই প্রতিযোগীর কাছে ৬-১,৭-৫, ৬-৪ গেমে র্যাঙ্কিংয়ের তিনে থাকা আলকারাসের হারের পর টেনিস চ্যানেলের টুইট—এটাই কি টেনিস ইতিহাসের সবচেয়ে বড় অঘটন?
সবচেয়ে বড় হয়তো নয়, তবে বড় অঘটনগুলোর মধ্যে রাখতেই হবে এটাকে। গত ২৮ বছরে গ্র্যান্ড স্লামে কোনো ডাচ প্রতিযোগীর র্যাঙ্কিংয়ের তিনে থাকা খেলোয়াড়ের বিপক্ষে এটাই প্রথম জয়! এর আগে সবশেষ ডাচ খেলোয়াড় হিসেবে ১৯৯৬ সালে রিচার্ড ক্রাজিচেক হারিয়েছিলেন র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে থাকা পিট সাম্প্রাসকে, উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে।
জয় নিশ্চিত হওয়ার পর ‘কী হতে কী হয়ে গেল’—এমন একটা ঘোরের মধ্যে ছিলেন জান্ডশুপ। সেই ঘোর কাটিয়ে উঠে পরে বললেন, ‘কী বলব, আমি শব্দ খুঁজে পাচ্ছি না...।’ পরে বলে গেলেন, ‘আগের ম্যাচের জয় আমার আত্মবিশ্বাসে পারদ ওপরে তুলে দিয়েছিল। প্রথম পয়েন্ট থেকেই আমি লড়ছিলাম। বুঝতে পারছিলাম, এই ম্যাচ জিততেও পারি আমি।’
এ বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জিতেছেন আলকারাস। ভাবা হচ্ছিল, উন্মুক্ত যুগের তৃতীয় খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পর হার্ডকোর্টের ইউএস ওপেনটাও জিতবেন। কিন্তু সেটা হচ্ছে না। ২০২১ সালের উইম্বলডনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে হারলেন বিশ্ব টেনিসের নতুন সেনসেশন আলকারাস।
প্রথম সেটে অখ্যাত জান্ডশুপের বিপক্ষেও আনাড়ি মনে হয়েছে আলকারাসকে। দ্বিতীয় সেটে ফেরার চেষ্টা করেছেন, কিন্তু তৃতীয় সেটেও সে চেষ্টায় ঘাটতি দেখেছেন দর্শকেরা! ম্যাচ শেষে স্প্যানিশ আলকারাস বললেন, ‘আজ (কাল) আমি প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেছি, লড়াই করেছি নিজের সঙ্গেও। অনেক আবেগ কাজ করেছে আমার মধ্যে, যা আমি নিয়ন্ত্রণ করতে পারিনি।’
আলকারাসের বিদায়ের দিনে ইউএস ওপেন থেকে ছিটকে পড়েছেন দুইবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। জাপানি কন্যাকে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা।

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২২ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে