
মেজর লিগ বেসবলে (এমএলবি) অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। এবার মাঠের সিদ্ধান্ত নিয়ে সকল বিতর্ক দূর করার লক্ষ্যে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
টেনিসে অটোমেটেড বল স্ট্রাইক সিস্টেমের (এবিএস) ব্যবহার নতুন নয়। যা রোবট আম্পায়ার প্রযুক্তি হিসেবে পরিচিত। গত মঙ্গলবার নিজেদের টুর্নামেন্টে এই প্রযুক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছে মেজর লিগ বেসবল কমিটি।
মাঠে বরাবরের মতো বল এবং স্ট্রাইক কল করবেন মানব আম্পায়ার। কিন্তু রোবট আম্পায়ার নিয়মের অধীনে, মানব আম্পায়ারের কল চ্যালেঞ্জ করতে পারবেন খেলোয়াড়রা। এরপর হক আই প্রযুক্তি দ্বারা পরিচালিত ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে মানব আম্পায়ারের সেই সিদ্ধান্ত পর্যালোচনা করে পুনরায় সিদ্ধান্ত দেওয়া হবে। সেই সিদ্ধানই চূড়ান্ত বলে গণ্য হবে।
মেজর লিগ বেসবল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালে প্রতিটি ম্যাচে একটি দল দুই বার মানব আম্পায়ারের কল চ্যালেঞ্জ করতে পারবে। অতিরিক্ত ইনিংসে থাকছে আরও একবার আপিল করার সুযোগ। শুধুমাত্র একজন পিচার, ক্যাচার বা ব্যাটসম্যান চ্যালেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে ডাগআউটে ম্যানেজার বা খেলোয়াড়দের মতামতের কোনো দরকার হবে না। এমএলবির মতে, খেলোয়াড়দের প্রতিটি চ্যালেঞ্জ যাচাই করার জন্য গড়ে ১৩.৮ সেকেন্ড সময় লাগবে। যদি কোনও চ্যালেঞ্জ সফল হয়, তবে সংশ্লিষ্ট দলটির জন্য সে চ্যালেঞ্জটি অবশিষ্ট থাকবে।
২০১৯ সাল থেকে মাইনর লিগে রোবট আম্পায়ার সিস্টেমের পরীক্ষামূলক ব্যবহার করছে এমএলবি। এছাড়া ২০২৫ সালের মেজর লিগ প্রি–সিজনেও এই সিস্টেমের পরীক্ষা করা হয়ছে। এরপর থেকেই স্থায়ীভাবে রোবট আম্পায়ার চালুর পরিকল্পনা করে এমএলবি।
এক বিবৃতিতে এমএলবি জানিয়েছে, ‘রোবট আম্প যা প্রতিটি বল এবং স্ট্রাইক কল করতে পারে। মানব আম্পায়ারের কল চ্যালেঞ্জ কোর পর এই সিস্টেমের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত জানা যাবে।’

ব্রিসবেনের গ্যাবায় ঋষভ পন্তের চারে বোর্ডার গাভাস্কার ট্রফির ঐতিহাসিক জয়ের মুহূর্তটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো অমলিন। কিন্তু এর আসল কারিগর অজিঙ্কা রাহানে। যিনি ক্রিকেটপ্রেমীদের আজীবন গল্প করার মতো রসদ দিয়েছেন। আজ ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক।
১ ঘণ্টা আগে
হঠাৎ করেই বিশ্বকাপ বিক্রির আলোচনা চলছে। ২০ শতাংশ মালিকানা একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে। তাতে ক্ষুদ্ধ সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারও।
২ ঘণ্টা আগে
পাল্লেকেলেতে গত পরশু লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো ক্যাপসের বিপক্ষে ৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তাওহীদ হৃদয়। জাফনা কিংসের জার্সিতে এই ঝড় তোলার পথে ১ চার ও ৪ ছক্কা মেরেছিলেন তিনি। জাফনা পেয়েছিল ১৯ রানের জয়। এক দিন বিরতিতে আজ মাঠে নামছে জাফনা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে জাফনা-ক্যান্
২ ঘণ্টা আগে
১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে হারের পর অঝোরে কেঁদেছিলেন লিওনেল মেসি। টানা দুইবার শিরোপা জিততে না পারার দুঃখ ভুলতে মেসি চলে গিয়েছিলেন জন্মশহর রোজারিওতে। অবশেষে তিনি ফিরলেন তাঁর ক্লাব ইন্টার মায়ামিতে।
৩ ঘণ্টা আগে