এবারের পিএসএলে নবাগত দুই দল রাওয়ালপিন্ডিজ, হায়দরাবাদ কিংসমেন এখনো জয়ের দেখা পায়নি। চার ম্যাচ খেলে চারটিতেই হেরে দল দুটি। যার মধ্যে পিন্ডিজের হয়ে খেলছেন রিশাদ হোসেন। তিনি নিজেও নেই ছন্দে চার ম্যাচে বোলিং করে ১১.০৭ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। আজ নিজেদের পঞ্চম ম্যাচে খেলতে নামবে রাওয়ালপিন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-রাওয়ালপিন্ডি ম্যাচ।
বাংলাদেশের বোলারদের মধ্যে এবারের পিএসএলে সবচেয়ে কম ৫.২৮ ইকোনমি নাহিদ রানার। তিনি খেলছেন পেশোয়ার জালমির হয়ে। আর লাহোর কালান্দার্সের প্রতিনিধিত্ব করা মোস্তাফিজের ইকোনমি ৭.০৭। লাহোর ও পেশোয়ারের পয়েন্ট ৪ ও ৭। আজ পঞ্চম ম্যাচে রিশাদের দল জয়ের দেখা পায় কি না সেটা সময়ই বলে দেবে। পিএসএলের পাশাপাশি আইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগেরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় (বাংলাদেশ সময়) | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| পিএসএল | কোয়েটা-রাওয়ালপিন্ডি | রাত ৮টা | টি স্পোর্টস |
| আইপিএল | রাজস্থান-বেঙ্গালুরু | রাত ৮টা | স্টার স্পোর্টস ১ ও ৩ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | ওয়েস্ট হাম-উলভারহ্যাম্পটন | রাত ১টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |

স্বাগতিক বলে কথা। তার ওপর দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা। গোয়ায় ২০২৬ নারী সাফের আয়োজক ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। মালদ্বীপকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগে
দুই বছর পর মাঠে ফিরছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট সামনে রেখে দল গোছাতে শুরু করেছে। বিদেশি ক্রিকেটাররা নিবন্ধন করছেন শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
১ ঘণ্টা আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন ক্রিকেটাররা। তবে জমকালো এই টুর্নামেন্টে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা এতটাই সীমা ছাড়িয়ে যান যে ক্রিকেটারদের পরিবারের ওপর আক্রমণ করা হয়। এবারের আইপিএলে ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
৪ ঘণ্টা আগে
আইপিএল শেষ হওয়ার পর ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ সফর করবে অজিরা। কিন্তু এই দুই সিরিজে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজলউডের মতো তারকা পেসারদের পাচ্ছে না অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগে