
জুনিয়র এশিয়া কাপে তাঁর কাঁধে ছিল নেতৃত্বের ভার। সেই ব্যাটনটা আর বদলায়নি। ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে মেহরাব হাসান সামিনের অধিনায়কত্বেই খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।
হকিতে যেকোনো পর্যায়ে বাংলাদেশের প্রথম বিশ্বকাপের অধিনায়ক তিনি। মনে কাজ করছে রোমাঞ্চ। গত জুলাই থেকে চলছে অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি। কয়েক দিন আগেও সামিন অধিনায়ক হওয়ার ব্যাপারে জানতেন না কিছুই।
আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘সত্যি বলতে আমি যে অধিনায়ক হব—এটা ভাবিনি। কাল যখন ঘোষণা হয়েছে আমি অনেক শকড হয়েছি। এত বড় মঞ্চে অধিনায়ক হওয়ার প্রত্যাশা সেভাবে রাখিনি। কারণ হচ্ছে, এখানে কোচ আছেন, অফিশিয়াল আছেন। তাঁরা সিদ্ধান্ত নেবেন।’
খুলনার খালিশপুর থেকে উঠে আসা সামিনের খেলার মাঠে পরিচয় ডিফেন্ডার হিসেবে। অধিনায়কত্ব না পেলে খুব একটা আশাহত হতেন না তিনি, ‘আমার একটাই প্রত্যাশা ছিল, আমি যদি ক্যাপ্টেন হই তবুও আমাকে খেলতে হবে, আর যদি না হই, তবুও আমাকে খেলতে হবে।’
গত বছর ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে পঞ্চম হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে চাপ থাকলেও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সামিন, ‘একটা মানসিক চাপ তো থাকবেই। কারণ, এত বড় পর্যায়ে এর আগে আমরা কোয়ালিফাই করিনি। আমাদের যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, সেটা আমরা নিয়েছি।’
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে একবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। পরের দিন কোরিয়া ও ২ ডিসেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স।
আন্ডারডগ তকমা নিয়ে চমক দেখানোর অপেক্ষায় সামিন, ‘এশিয়া কাপে অনেক দল আমাদের দুর্বল ভেবেছিল। তবে দেখেন মালয়েশিয়া আমাদের চেয়ে শক্তিশালী দল, তাদের বিপক্ষে আমরা ড্র করেছি। চীন যতবারই আমাদের সঙ্গে খেলেছে, সেটা সিঙ্গাপুর হোক কিংবা ওমানে হোক, সব জায়গাতেই আমরা লড়াই করেছি।’
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের রাস্তাটা বাংলাদেশের জন্য সহজ হবে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। গ্রুপ রানার্সআপ হলেও সুযোগ আছে। সে ক্ষেত্রে ৬ গ্রুপ রানার্সআপের মধ্যে সেরা দুইয়ে থাকতে হবে। সামিন বলেন, ‘আমাদের যে প্রস্তুতি আছে, আমরা লড়াই করতে পারব তাদের সঙ্গে। আমাদের একটা লক্ষ্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেন যেতে পারি। জুনিয়র লেভেলে সবাই প্রায় কাছাকাছি পর্যায়ের। অস্ট্রেলিয়া-ফ্রান্স অনেক ভালো দল। তবুও আমরা চেষ্টা করব তাদের বিপক্ষে ভালো করার।’
১৮ নভেম্বর চেন্নাই উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

বাংলাদেশ হেরেছে, এমনটা অনুমিত ছিলই বলা যায়। কিন্তু হারের ব্যবধানটা চমকে দেওয়ার মতো। নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র দুই গোল হজম করেছে পিটার বাটলারের দল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও সম্ভাবনা জাগিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের বেশি সময় চীনকে গোল করার কোনো সুযোগই দেয়নি।
১৪ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন এনামুল হক বিজয়। ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ২০২৬ বিপিএলেও তাঁর খেলা হয়নি। এমনকি বিপিএল থেকে পারিশ্রমিক বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন ৩৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।
২৮ মিনিট আগে
মারা গেলেন কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। আজ বিকেলে তিনি চলে গেছেন না ফেরার দেশে। ক্যান্ডির স্বনামধন্য আইনজীবী ও সাঙ্গাকারার প্রথম কোচের মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়। বাংলাদেশ এশিয়ান কাপে যত বড় দলের বিপক্ষেই খেলুক না নিজের দর্শন থেকে সরে আসবেন না তিনি— এমনটা আগেই বলেছিলেন তিনি।
২ ঘণ্টা আগে