Ajker Patrika

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের বড় জয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের বড় জয়
পাকিস্তানের জালে বল ফেলার চেষ্টা কনার। ছবি: বাহফে

মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক থাকে বাংলাদেশ। নবম মিনিটে লোমিনা নূপুর গোল করে দলকে এগিয়ে দেন। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। ৩৩ মিনিটে শারিকা রিমন পেনাল্টি স্ট্রোকে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৪১ মিনিটে পাকিস্তানের শারিকা শারিকা এক গোল শোধ দেন। তবে এরপর আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি বাংলাদেশ। ৪৩ মিনিটে কনা আক্তার গোল করে ব্যবধান ৪-১ করেন। ম্যাচের শেষ ভাগে, ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিনের আক্তার রিয়ার গোল বাংলাদেশকে এনে দেয় ৫-১ ব্যবধানের বড় জয়।

২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে পরশু মুখোমুখি হবে কাজাখস্তানের।

বিষয়:

হকি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত