টোকিও অলিম্পিক ২০২০–এর প্রথম স্বর্ণপদক জিতেছেন আসরের অন্যতম ফেবারিট চীনের ইয়াং কিয়ান। সকালে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন তিনি। শ্যুটিং রেঞ্জে ২৫১ দশমিক ৮ পয়েন্ট স্কোর করেছেন কিয়ান, যেটি এখন পর্যন্ত অলিম্পিক ইতিহাসে নারীদের দশ মিটার এয়ার রাইফেলে সর্বোচ্চ পয়েন্ট।
১০ মিটার এয়ার রাইফেলে দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা। কিয়ানের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে গালাশিনার। গালাশিনার পয়েন্ট ২৫১.১। ২৩০.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।
করোনাভাইরাসে বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে এবারের অলম্পিকে দেখা যাচ্ছে কিছু অপিরিচিত দৃশ্য। পদকজয়ীরা ডায়াসের সামনে একটি ট্রে থেকে নিজেরাই তুলে নিচ্ছেন পদক। সঙ্গে গ্রহণ করছেন ফুলের তোড়াও।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে রেকর্ড দামে ক্যামেরুন গ্রিনকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে তাঁর খারাপ ফর্ম ভাবাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের। তার ওপর মাঠের বাইরে একটি কাণ্ডে নতুন করে আলোচনার খোরাক জোগালেন গ্রিন।
৪ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গত ১৫ মার্চ। সিরিজ শেষ হলেও ফখর জামানের না থাকা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বাংলাদেশ সিরিজে না থাকার ব্যাখ্যা দিলেন এই তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে এসে কত কিছুই তো পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। গোল করছেন নিয়মিত। জিতে চলেছেন একের পর এক শিরোপা। কিন্তু আলোর বিপরীতে অন্ধকারও কম দেখতে হয়নি। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ, সামাজিক মাধ্যমে নেটিজেনদের শ্লেষাত্মক মন্তব্য—কত শতবার তাঁকে কাঁদতে হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো আড়াই মাসের বেশি সময় বাকি। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ টের পাওয়া যাচ্ছে এখনই। প্রিয় দলের খেলা দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। ফিফা তাই ইউটিউবের সঙ্গে ঐতিহাসিক এক চুক্তি করেছে। বিশ্বের তরুণ প্রজন্মের মাঝে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতেই বিশ্ব ফুটবলের
২ ঘণ্টা আগে