
টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল—সেটা জানাই ছিল। এবার সে সিরিজের সূচিও প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে সাদা পোশাকের দুটি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ দুটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ।
আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরের শুরুতে ২২ থেকে ২৪ অক্টোবর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটির ভেন্যু ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর। সে ম্যাচ শেষে সিলেটে উড়াল দেবে দুই দল। ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি টেস্টই শুরু হবে সকাল ১০টায়।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে চারে অবস্থান করছে বাংলাদেশ। ফাইনালে খেলার সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ তাই মহাগুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অন্যদিকে টেবিলের আটে আছে ওয়েস্ট ইন্ডিজ।

টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে যুবারা। এই জয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পাওয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেঁচে রইল।
২ ঘণ্টা আগে
প্যারিসে হচ্ছে না এবারের ব্যালন ডি’অর। লন্ডনে ২৬ অক্টোবর রাতে উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত দেওয়া হবে এই পুরস্কার।
২ ঘণ্টা আগে
আগুনে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখার কাজটা দারুণ জানা মারুফা আক্তারের। চাপে পড়ে তাঁকে বরং উইকেট দিয়ে আসেন ব্যাটাররা। কখনোবা ব্যাটারদের কিছুই করার থাকে না। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মারুফা। বাংলাদেশের এই পেসার আজ র্যাঙ্কিংয়ে সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন।
৩ ঘণ্টা আগে
যে ক্লাবকে ১৬ বছর আগে ইউরোপের সেরা বানিয়ে রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন, এবার সেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করছেন জোসে মরিনিও। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল ও ইন্টার। ম্যাচটি তাই মরিনিওর জন্য একই সঙ্গে নতুন মিশনের শুরু ও সাবেক দলের সঙ্গে পুনর্মিলন।
৩ ঘণ্টা আগে