
বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে পাকিস্তান হকি দল। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে অপ্রত্যাশিত এক ধাক্কা খেয়েছে তারা। ফেডারেশনের সঙ্গে মতবিরোধের জেরে দলের সঙ্গে আসছেন না প্রধান কোচ তাহির জামান।
বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম টেলিকম এশিয়া। সূত্রের বরাত দিয়ে তারা জানায়, দলের ব্যবস্থাপনা ও প্রস্তুতির ধরন নিয়ে অসন্তুষ্ট তাহির। তাই পদত্যাগ করার ব্যাপারেও ভাবছেন তিনি। পাকিস্তান হকি ফেডারেশনের এক কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে জানান, মেয়ের বিয়ের কাজে ব্যস্ত থাকায় ঢাকায় আসতে পারবেন না তাহির।
আজ দিবাগত রাত প্রায় ২টার দিকে ঢাকায় আসার কথা পাকিস্তান দলের। তাহির না থাকা ম্যানেজার মোহাম্মদ ওসমানকে দেখা যাবে কোচের ভূমিকায়। বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখাতে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের প্লে অফ সিরিজ খেলবে বাংলাদেশ। মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচ তিনটি হবে ১৩,১৪ ও ১৬ নভেম্বর। এই সিরিজে বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন সিগফ্রাইড আইকম্যান ও মশিউর রহমান বিপ্লব।
গত আগস্ট-সেপ্টেম্বরে ভারতের বিহারে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলার কথা ছিল পাকিস্তানের। নিরাপত্তার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় তারা। তাদের পরিবর্ত খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করতে না পারায় সরাসরি নাম লেখাতে পারেনি বিশ্বকাপ বাছাইয়ে। এশিয়া কাপ না খেলা পাকিস্তানের জন্য বিশেষ ব্যবস্থায় বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ করে দিতে প্লে-অফ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক হকি ফেডারেশন।

বাংলাদেশ হেরেছে, এমনটা অনুমিত ছিলই বলা যায়। কিন্তু হারের ব্যবধানটা চমকে দেওয়ার মতো। নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র দুই গোল হজম করেছে পিটার বাটলারের দল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও সম্ভাবনা জাগিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের বেশি সময় চীনকে গোল করার কোনো সুযোগই দেয়নি।
১৪ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন এনামুল হক বিজয়। ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ২০২৬ বিপিএলেও তাঁর খেলা হয়নি। এমনকি বিপিএল থেকে পারিশ্রমিক বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন ৩৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।
২৮ মিনিট আগে
মারা গেলেন কুমার সাঙ্গাকারার বাবা ক্ষেমা সাঙ্গাকারা। আজ বিকেলে তিনি চলে গেছেন না ফেরার দেশে। ক্যান্ডির স্বনামধন্য আইনজীবী ও সাঙ্গাকারার প্রথম কোচের মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়। বাংলাদেশ এশিয়ান কাপে যত বড় দলের বিপক্ষেই খেলুক না নিজের দর্শন থেকে সরে আসবেন না তিনি— এমনটা আগেই বলেছিলেন তিনি।
২ ঘণ্টা আগে