ব্যান্ডেজে ঢাকা সিমোন বাইলসের বাঁ অ্যাঙ্কেল। কেউ একজন কাছে গিয়ে তাঁর শুশ্রূষা করছেন।
কোয়ালিফিকেশন রাউন্ডে ফ্লোর এক্সারসাইজে পারফর্ম করার সময় এমন দৃশ্য দেখে শঙ্কিত হয়ে গিয়েছিলেন অনেকে—চোট কী আর পারফর্ম করতে দেবে তাঁকে! ‘তাঁকে’ শব্দটার পরিবর্তে এই সময়ের জিমন্যাস্টিকসের বড় তারকাও বলা যায়। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক মিলিয়ে তাঁর নামের পাশে ৩৭টি পদক।
দর্শক-সমর্থকদের উৎকণ্ঠা লাঘব করতে কথা বলতে হলো বাইলসের ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের কোচ সেসিলি ল্যান্ডিকে। বললেন, সামান্য ব্যথা পেয়েছেন বাইলস। তবে সেটা অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার মতো তেমন কিছু নয়। আর চোটটাও কয়েক সপ্তাহ আগের।
তবে অ্যাঙ্কেলের অস্বস্তি তাঁর পারফরম্যান্সে তেমন প্রভাব ফেলেনি। অল-অ্যারাউন্ডে করেছেন ৫৯.৫৬৬ স্কোর; যা কোচ ল্যান্ডির ভাষায়, ‘৫৯.৫ চমৎকার একটা স্কোর। পুরোপুরি নিখুঁত না হলেও সে আরও উন্নতি করতে পারে...এটা ভালো স্কোর।’
বাইলসের ভালো কিছু দেখার জন্যই তাঁর পারফরম্যান্সের সময় প্যারিসের বার্সি অ্যারেনায় বসেছিল তারার মেলা। সেই মেলায় ছিলেন না কে! হলিউড তারকা টম ক্রুজ থেকে শুরু করে অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চাস্তেইন, গ্রেটা গারভিগ, পপতারকা আরিয়ানা গ্র্যান্দে, ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর এডিটর-ইন-চিফ আনা উইনট্যুর। তালিকায় আরও ছিলেন অলিম্পিক স্নোবোর্ডের চ্যাম্পিয়ন শন হোয়াইন ও তাঁর স্ত্রী এবং কানাডিয়ান অভিনেত্রী নিনা দোভরেভও।
তারকাদের এই উপস্থিতি হয়তো প্রেরণা জুগিয়েছে বাইলসকে। সেরা ফর্মে থেকেই বছর তিনেক আগে তিনি অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকে। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন। এই সাফল্যই পরের টোকিও অলিম্পিকে প্রত্যাশা বাড়িয়ে দেয় সমর্থকদের। কিন্তু টোকিও অলিম্পিকে এসে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সেটা এতটাই যে টোকিওতে একটি রুপা ও একটি ব্রোঞ্জ জয়ের পর টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তখন অনেকে ভেবেছিলেন, অলিম্পিকে বাইলস-অধ্যায় শেষ। কিন্তু মানসিক চিকিৎসা নিয়ে, মনের জোরে নতুন করে জিমন্যাস্টিকস শুরু করেন বাইলস। তাঁর সেই মনের জোরেরই ফসল—প্যারিসের অলিম্পিক মঞ্চে সিমোন বাইলসকে পারফর্ম করতে দেখা।
মানসিক প্রতিবন্ধকতা যিনি জয় করে এসেছেন, তাঁকে কি কেউ হারাতে পারে নাকি!

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
২ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৬ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৮ ঘণ্টা আগে