
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন চার্লস কস্তে আর নেই। ১০১ বছর বয়সে তিনি চলে গেছেন না ফেরার দেশে। চার দিন হয়ে গেলেও তাঁর মৃত্যুর খবর জানা গেছে একটু দেরিতেই।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে কস্তে মারা গেছেন ৩০ অক্টোবর। গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি। এক বার্তায় তিনি বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন চার্লস কস্তে মারা গেছেন। খেলাধুলায় তিনি সমৃদ্ধ এক ঐতিহ্য।’ ১৯৪৮ লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন তিনি।
২০২৪-এর ২৬ জুলাই প্যারিসের টুইলারি বাগানে বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। কস্তের জীবনে সেটাই ছিল অন্যতম সুন্দর মুহূর্ত। হাতে থাকা মশাল সেদিন তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে। প্যারিস অলিম্পিক শুরুর মাস খানেক আগে আয়োজকদের কাছ থেকে ফোনে তিনি জেনেছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মশালবাহকদের একজন হতে যাচ্ছেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কস্তে ছিলেন দারুণ এক সাইক্লিস্ট। যুদ্ধ শেষে ফের নেমেছিলেন ট্র্যাকে। ১৯৪৭ সালে ফ্রান্সের জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন। পরের বছর লন্ডন অলিম্পিকে সাইক্লিংয়ের টিম পারস্যুট ইভেন্টে সেমিফাইনালে ব্রিটেন ও ফাইনালে ইতালিকে হারাতে বড় অবদান রেখেছিলেন।
এ বছরের ২ জানুয়ারিতে হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট আগনেস কেলেতি মারা গিয়েছিলেন ১০৩ বছর। যেখানে ৯ জানুয়ারি তাঁর ছিল ১০৪তম জন্মদিন। তবে তিনি হাঙ্গেরির মধ্যে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন। তিনি মারা যাবার পর ১০ মাস শতবর্ষী অলিম্পিক চ্যাম্পিয়ন হিসেবে ছিলেন কস্তে। সেই কস্তেও চলে গেলেন না ফেরার দেশে।

ঝোড়ো ব্যাটিং বাংলাদেশের অপেক্ষা বাড়ালেন ব্রাড ইভান্স। তাতে কেবল হারের ব্যবধানই কমাতে পারল জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতেই শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে তৈরি হওয়া ভীতের ওপর দাঁড়িয়ে শেষ হাসি হাসল বাংলাদেশ।
১৫ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় এনসো ফার্নান্দেসের টোপো জিও উদযাপন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করার পর যে ভঙ্গিতে উদযাপন করেছিলেন, ফাইনালের আগে আবারও একইভাবে দুই হাত কানের পেছনে নিয়ে সেই উদযাপন করতে দেখা গেল আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে লাতিন আমেরিকার দল আর ইউরোপীয় দল যে কখনোই মুখোমুখি হয়নি, তা নয়। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও উঠেছে ফাইনালে। কিন্তু এবারের ব্যাপারটা যে একেবারে আলাদা। যে দুই দল মুখোমুখি হচ্ছে, তাদের মধ্যে দ
৩ ঘণ্টা আগে
আরও আগেই ইউরোপ অধ্যায়ের পাট চুকিয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালেই যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। এরপরও নবম ব্যালন ডি’অরের হাতছানি আর্জেন্টিনার অধিনায়কের সামনে।
৪ ঘণ্টা আগে