
পেস বোলিং পরামর্শক হিসেবে লাসিথ মালিঙ্গাকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পেসারদের উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এক বিবৃবিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্ব শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারতের সঙ্গে যৌথভাবে সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা। বিশ্বমঞ্চে ভালো করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। তারই অংশ হিসেবে স্বল্প মেয়াদে মালিঙ্গাকে নিয়োগ দিয়েছে এসএলসি। এই মেয়াদ কার্যকর হবে ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এমনটাই জানিয়েছে এসএলসি।
চুক্তির সময়টুকুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় থাকা পেসারদের নিয়ে কাজ করবেন মালিঙ্গা। ডেথ ওভার বোলিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে বেশ নাম করেছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাবেক ক্রিকেটারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা।
২০০৬ সালের জুনে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মালিঙ্গার। দেশের হয়ে এই সংস্করণে নিজের শেষ ম্যাচটি খেলেছেন ২০২০ সালের মার্চে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার আগে ৮৪ ম্যাচের ৮৩ ইনিংসে নিয়েছেন ১০৭ উইকেট। সব মিলিয়ে এই সংস্করণে ২৮৯ ম্যাচ বল করে ঝুলিতে পুরেছেন ৩৯০ উইকেট। ইকোনমি রানরেট ৭.০৭। শ্রীলঙ্কার ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মালিঙ্গা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত সময় পার করেছেন মালিঙ্গা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১২২ ম্যাচে নিয়েছেন ১৭০ উইকেট। বর্তমানে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই ক্রিকেটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’–তে পড়েছে শ্রীলঙ্কা। গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। ৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লঙ্গানরা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিং আর মার্কো জানসেনের ক্যারিয়ারসেরা বোলিংয়ের ওপর ভর করে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে প্রোটিয়ারা। এই জয়ে তারা সুপার এইট
২ ঘণ্টা আগে
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে ঘুরে ফিরে আসছে পাকিস্তান স্পিনার উসমান তারিকের নাম। পাকিস্তানের এই রহস্যময় অফ স্পিনারের অদ্ভুত বোলিং ভঙ্গি এবং বল ছাড়ার ঠিক আগে সামান্য থেমে যাওয়ার কৌশল ভারতীয় শিবিরে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতি নয়, বরং বৈচিত্র্য আর ধাঁধার মতো
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে এবং তাঁর একজন চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে জরুরি পরীক্ষা প্রয়োজন। এরপর আদালত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের আগে অবধারিতভাবেই সংবাদ সম্মেলনে এল সেই পুরোনো প্রশ্ন—দুই দলের খেলোয়াড়রা কি এবার একে অপরের সঙ্গে হাত মেলাবেন? জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা নতুন মাত্রা পাওয়ায় ক্রিকেটেও তার রেশ ছড়িয়েছে। তবে চিরপ্রতিদ্
৪ ঘণ্টা আগে