
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। তার আগে শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল পাকিস্তান। চোট পেয়েছেন এই তারকা পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ খেলতে গিয়েছেন আফ্রিদি। সেখানেই হাঁটুর চোটে পড়েন এই বাঁ হাতি পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁর থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। গত ২৭ ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৭ রানে হারিয়েছে ব্রিসবেন। সে ম্যাচের ১৪ তম ওভারে ওই চোট পান আফ্রিদি। সে ম্যাচে ৩ ওভারের বেশি বল করতে পারেননি তিনি।
হাঁটুর চোটের কারণে এরই মধ্যে বিগ ব্যাশ থেকে ছিটকে গেছেন আফ্রিদি। পরবর্তী ম্যাচে আগামীকাল স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে ব্রিসবেন। সে ম্যাচের পর পরীক্ষা করবেন আফ্রিদি। এরপর পাকিস্তানের বিমানে চড়ার কথা তাঁর। এরই মধ্যে এই ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পিসিবি।
চোট পাওয়ার আগে বিগ ব্যাশটা ভালো মোটেও ভালো যায়নি আফ্রিদির। ৪ ম্যাচে বল হাতে নিয়েছেন ২ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ১১.১৯ রান। এমন অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরতে হচ্ছে আফ্রিদিকে। দেশে ফিরে গেলেও ব্রিসবেনের সমর্থন দিয়ে যাবেন তিনি।
এক বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘ব্রিসবেন হিট দল ও সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। চোটের কারণে আমাকে দেশে ফিরে যেতে হচ্ছে। আপাতত চোট থেকে সুস্থ হওয়ার কাজ চালিয়ে যাব। আশা করি খুব শিগগিরই আবার মাঠে ফিরতে পারব। চলে গেলেও আমি ব্রিসবেনকে সমর্থন করব। দলের জয় উদযাপন করব।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে