
‘কে’ গ্রুপ রানার্সআপ হয়ে ওঠায় পর্তুগাল শেষ বত্রিশে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে। টরন্টোতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মুখোমুখি হবে পর্তুগাল-ক্রোয়েশিয়া। তার আগে আজ রাতে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নামবে স্পেন-অস্ট্রিয়া। শেষ বত্রিশের দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
ফিফা বিশ্বকাপ
স্পেন-অস্ট্রিয়া
রাত ১টা
সরাসরি
পর্তুগাল-ক্রোয়েশিয়া
আগামীকাল ভোর ৫টা
সরাসরি
বিটিভি, সময়, টি স্পোর্টস

এবারের বিশ্বকাপে লিওনেল মেসি কেমন করছেন, সেটা সকলেরই জানা। গোলের পর গোল করে ভেঙেচূড়ে দিচ্ছেন রেকর্ড। ছন্দে থাকা মেসিকে প্রশংসায় ভাসাচ্ছেন সতীর্থসহ সাবেক ফুটবলার ও কোচেরা। তবে এবার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে আলোচনা মূলত বিতর্কিত এক ঘটনায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে লাল
১৬ মিনিট আগে
সিয়াটলে গত রাতে যা হলো, তা রীতিমতো অবিশ্বাস্য। যে ম্যাচটা আরেকটু হলেই চলে যেত টাইব্রেকারে, সেটার নিষ্পত্তি হয়েছে আগেভাগেই। এমন রুদ্ধশ্বাস ম্যাচে খেলোয়াড়-কোচদের মেজাজ হারানোই স্বাভাবিক। কিন্তু সব ছাপিয়ে আলোচনায় বেলজিয়াম-সেনেগাল ম্যাচের রেফারিং। যেখানে কাঠগড়ায় তোলা হয়েছে ফিফাকেও।
২ ঘণ্টা আগে
একেই তো বলে নকআউট পর্ব। র্যাঙ্কিংয়ে তুলনামূলক পিছিয়ে থাকা দলগুলো এবারের বিশ্বকাপে শেষ বত্রিশে উঠে নিজেদের পুরোটা নিংড়ে দিচ্ছে। সিয়াটলে গত রাতে বেলজিয়াম-সেনেগাল ম্যাচটার দিকেই তাকান। ২-০ গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল বেলজিয়াম। বেলজিয়ান অধিনায়ক ইউরি তিলেমান্সের মনে পড়ে গেল আট বছরের পুরোনো এক
২ ঘণ্টা আগে
ম্যাচ তখনো শেষ হয়নি, তবে ফ্রান্সের জয় নিয়ে দুর্ভাবনাও কেউ করেননি। টাচলাইনে দাঁড়িয়ে দিদিয়ের দেশম মাথা নিচু করে কিলিয়ান এমবাপ্পেকে কুর্নিশ জানালেন। দৃশ্যটি শুধু জোড়া গোল করা অধিনায়কের প্রতি অভিনন্দন নয়, বরং এমন এক ফুটবলারের প্রতি নীরব স্বীকৃতি, যিনি প্রচলিত কোচিংয়ের বহু নিয়মকে নতুন করে...
৩ ঘণ্টা আগে