
রক্ষণে শুরুটা হলো দারুণ, শেষটা একেবারেই বিবর্ণ। এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। একমাত্র গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে।
ভারতের রাজগীর শহরে র্যাঙ্কিংয়ের ১২ নম্বর দলকে প্রথম কোয়ার্টারে রুখে দিয়ে চমক দেখায় বাংলাদেশ (২৯)। ৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। আখিমুল্লাহ আনুয়ার ও আইমান রোজেমি মিলে দুই প্রান্ত দিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করেন। কিন্তু ভাঙতে পারেননি রক্ষণ দেয়াল। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারে দেখা গেল ভিন্ন চিত্র। শুরুতে আক্রমণে উঠে চমকে দেয় বাংলাদেশ। ১৬ মিনিটে রাকিবুল হাসান রকি আদায় করেন পেনাল্টি কর্নার। ওবায়দুল জয়ের পুশ থেকে বল থামান রকি। এরপর আশরাফুল ইসলামের দুর্দান্ত এক ড্রাগ ফ্লিকে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে রোমান সরকারের শট খুঁজে পায়নি লক্ষ্য। পরপর কয়েকটি আক্রমণে মনে হচ্ছিল পুরো কোয়ার্টার হতে যাচ্ছে বাংলাদেশের। কিন্তু রক্ষণের একটি ভুল ডেকে আনে বিপদ। ২৫ মিনিটে অনফিল্ড গোলে মালয়েশিয়াকে সমতায় ফেরান আশরান হামসানি। সহজেই পরাস্ত করেন বিপ্লবকে।

তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় মালয়েশিয়া। এবারও দারুণ দক্ষতা দেখান বিপ্লব। সাঈদ চোলানের ড্রাগ ফ্লিক বাঁ পায়ে ঠেকিয়ে দেন তিনি। ৩৬ মিনিটে আমিরুল আজহারের পাস থেকে আনুয়ারের দুর্দান্ত শটে এগিয়ে যায় মালয়েশিয়া। ৫ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পেয়েই যাচ্ছিলেন তিনি। কিন্তু বিপ্লব ও মেহেদী হাসান মিলে আটকে দেন তাঁর (আনুয়ার) মুহুর্মুহু শট।
চতুর্থ কোয়ার্টারের শুরুতে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু দুবারই বিফলে যায় আশরাফুলের ড্রাগ ফ্লিক। ধারার বিপরীতে গিয়ে ৪৮ মিনিটে মালয়েশিয়াকে তৃতীয় গোল এনে দেন মুজাহির আব্দুর রউফ। নরসিয়াফিক সুমান্ত্রির শটটি সুযোগ সন্ধানী খেলোয়াড়ের মতো দারুণ প্লেসমেন্টে গোলে পরিণত করেন তিনি। ৫৪ মিনিটে অবশেষে পেনাল্টি কর্নার থেকে গোলের দেখা পান সাঈদ চোলান।
এশিয়া কাপে তিন বছর আগে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছিল বাংলাদেশ। গোলের ব্যবধানটা এবার অর্ধেকে নেমে আসাটাই যেন দলের জন্য স্বস্তির। কাল দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবেন আশরাফুল-রেজাউলরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এর আগে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফঈদা খন্দকারের দল। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারায় তারা। বাংলাদেশ-ভারত লড়াই ছাড়াও আজ টিভিতে আছে...
২ ঘণ্টা আগে
চোটাক্রান্ত নেইমার ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে বিষয়টি নিয়ে মোটেও আক্ষেপ নেই সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তির। এমনকি চোটের প্রকৃত অবস্থা আগে থেকে জানা থাকলেও তারকা ফরোয়ার্ডকে দলে রাখতেন বলেই ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান কোচ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হবে জনগণের, এটা কোনো গ্রুপের না—এমন মন্তব্য করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য এবং বর্তমানে ফিন্যান্স কমিটির প্রধান ইসরাফিল খসরু। বিসিবির চার-ছক্কা পডকাস্টে এমন মন্তব্য করেন তিনি।
৩ ঘণ্টা আগে
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি কাছে হেরে আবারও শিরোপাবঞ্চিত হয়েছে আর্সেনাল। সেই সুযোগে গানারদের কাঁটা গায়ে নুনের ছিটা দিতে ভুল করেনি চেলসি। হতাশার রাতে আর্সেনালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে আলোচনায় উঠে এসেছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগে