বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়েছে গত ২৮ অক্টোবর। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এত দিন যেন বেশ ঝিমিয়েই ছিল এই টুর্নামেন্ট।
হঠাৎই টুর্নামেন্টে ফিরল প্রাণ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গেটের সামনে আজ অপেক্ষায় হাজার হাজার মানুষ। এসব মানুষ হকির স্টেডিয়ামে এসেছিলেন কোনো খেলোয়াড় দেখতে নয়, বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনিকে এক নজর দেখার জন্য। এমনকি দর্শকের চাপে ফটকে ভেঙে যাওয়ার কানাঘুষা শোনা গেল এ সময়!
আজ ওয়ালটন ঢাকা ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা ম্যাচের আগে মওলানা ভাসানী স্টেডিয়ামে আসেন পরীমনি ও তাঁর স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। চিত্র জগতের এই জনপ্রিয় দম্পতিকে দেখতে হকির মাঠে জড়ো হোন অসংখ্য উৎসুক জনতা। পরি-রাজ এসেছেন। দর্শকদের ভালোবাসা নিয়েছেন। বিনোদন দিয়েছেন হকির স্টিকে গোল করে। স্টেডিয়ামে বিদ্যুৎ না থাকলেও চিত্রতারকা দম্পতির আলোয় আলোকিত হয়েছে হকির টার্ফ। পরীর আগে হকির মাঠে এসেছিলেন আরেক জনপ্রিয় নায়িকা নাজিফা তুষি।
বরিশালে নানি বাড়ি পরীর। তিনি মাঠে আসার আগে রূপায়ণ সিটি কুমিল্লার কাছে হেরে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। সেই হারে অবশ্য আক্ষেপ নেই। জানালেন হকির খেলা দেখতে এসেই খুশি তিনি, ‘যখন জানলাম হকির মাঠে তখন থেকেই একটা রোমাঞ্চ কাজ করছিল। এত দর্শক দেখে আসলেই ভালো লাগছিল।’
স্বামী-স্ত্রী মিলে মাঠে খেলেছেন। রাজ গোল করতে না পারলেও পরী পেরেছেন। রাজের কৌতুক, ‘ও সব সময় গোল দেয়।’ হকি স্টিক হাতে আরও বললেন, ‘পরান সিনেমায় কিন্তু আমার হাতে হকি ছিল। হকি দিয়ে মারামারি হয়। একটা বল আরেকটা মানুষ।’
কৌতুক থামিয়ে দেশের হকি নিয়ে স্বপ্নই দেখছেন বলে জানালেন রাজ, ‘৯০ 'এর দশকে হকি ভীষণ জনপ্রিয় ছিল। এই চ্যাম্পিয়নস ট্রফির কারণে হকি আবারও জনপ্রিয় হয়ে উঠুক। আমি বাংলাদেশকে দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে।’ স্বামীর কথার সুরে কণ্ঠ মিলিয়ে পরী বললেন, ‘সুযোগ পেলে আবারও খেলা দেখতে আসতে চাই।’

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
১১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১৩ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১৩ ঘণ্টা আগে