অলিম্পিকে ভারতীয়দের ২১ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে কাল ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন ২৬ বছর বয়সী এই ভারোত্তোলক। দেশের হয়ে এবারের অলিম্পিকে রৌপ্য পদক জেতা মীরাবাঈকে নিয়ে ভারতজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কাল থেকে। এবার তাঁকে সারা জীবনের জন্য ফ্রিতে পিৎজা খাওয়ানোর ঘোষণা দিয়েছে বিখ্যাত পিৎজা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডমিনোজ।
বরাবরই পিৎজা খেতে ভালোবাসেন মীরাবাঈ। তবে অলিম্পিকের প্রস্তুতি নিতে তাঁকে মানতে হয়েছে কঠোর ডায়েট। এই সময়টায় তিনি খেতে পারেননি তাঁর পছন্দের খাবারগুলো। এবার তাই অলিম্পিকে পদক জেতার পর ডায়েটের তোয়াক্কা না করে মন ভরে খেতে চান পছন্দের সব খাবার। আর সবার আগে তাঁর চাই সবচেয়ে পছন্দের পিৎজা। সেটাও এখন মীরাবাঈ খাবেন ফ্রিতে। ডমিনোজ যে সেই ব্যবস্থাই করে দিয়েছে।
দেশকে সাফল্য এনে দেওয়ার পর মীরাবাঈ গণমাধ্যমে এসে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সবার আগে আমি পিৎজা খাব। অনেক দিন ধরে খাইনি। এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আসছিলাম দীর্ঘদিন ধরে। আজ আমি অনেক পিৎজা খাব।’ মীরাবাঈয়ের পিৎজা খাওয়ার খবর গণমাধ্যমে আসতেই ডমিনোজ তাঁকে সারা জীবনের জন্য ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দেয়।
মীরাবাঈকে ফ্রিতে পিৎজা খাওয়ানোর বিষয়টি টুইটারে পোস্ট করে জানিয়েছে ডমিনোজ। টুইটে মীরাবাঈকে উদ্দেশ করে তারা লিখেছে, ‘অভিনন্দন দেশকে পদক এনে দেওয়ায়। আপনি কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করেছেন। শুধুমাত্র ফ্রিতে ডমিনোজের পিৎজা দিয়েই এই অভিনন্দন জানানো শেষ হবে না।’

তিন দেশ মিলিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। গত রাতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা। আজ সকালে হয়েছে দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচ। রাতেই মাঠে নামছে বিশ্বকাপের আরেক আয়োজক কানাডা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে কানাডা-বসনিয়া ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে বিটিভি
২০ মিনিট আগে
শুরুর আগে থেকেই নানা কারণে আলোচনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুটাও কম আলোচিত নয়। মেক্সিকোর আসতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ তো লাল কার্ডের কারণে এমনিতেই ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। এমনকি স্টেডিয়ামের বাইরেও পরিবেশ উত্তপ্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
শেষ দিকে চেকিয়া সমতায় ফেরার মরিয়া চেষ্টা করলেও কোরিয়ার জমাট ডিফেন্স আর ভাঙতে পারেনি। রেফারি শেষ বাঁশি বাজাতেই নিশ্চিত হয়ে যায়—সব বাধা আর হতাশা টপকে রোমাঞ্চকর এক জয় নিয়েই মাঠ ছেড়েছে দক্ষিণ কোরিয়া।
২ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও কেলসির দারুণ জনপ্রিয়তা রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২ লাখের বেশি, যেখানে তিনি নিজের প্রতিদিনের জীবন, ফ্যাশন ক্যাম্পেইন এবং সেনেসির সঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করে থাকেন।
৩ ঘণ্টা আগে