শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে কোনোটিতেই সোনা জিততে পারেননি থম্পসন-হেরা। এবার কমনওয়েলথ গেমসে নেমে দুটিতেই জিতলেন তিনি। জ্যামাইকান নারী দৌড়বিদ ২০০ মিটারের স্প্রিন্টে নতুন গেমস রেকর্ড গড়ে জিতেছেন সোনা। এর আগে বুধবার ১০০ মিটারেও জিতেছেন সোনা। তিনি যেন অলিম্পিকের স্প্রিন্ট ডাবলের ফর্ম নিয়ে এসেছেন কমনওয়েলথ গেমসে।
২০০ মিটার স্প্রিন্টে সোনা জিততে ২২.০২ সেকেন্ড সময় নিয়েছেন থম্পসন-হেরা। নাইজেরিয়ার ফেভার ওফিলি ২২.৫১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য আর ২২.৮০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা। ৩০ বছর বয়সী এই নারী দৌড়বিদ এ ইভেন্টে ভেঙেছেন কমনওয়েলথ গেমসের অতীত রেকর্ড। ২০০ মিটারে আগের রেকর্ডটি ছিল ২২.০৯ সেকেন্ডের। রের্কডটি গড়েছিলেন বাহামিয়ান নারী দৌড়বিদ শাওনে মিলার-উইবো।
থম্পসন-হেরা ২০১৮ সালের টোকিও অলিম্পিকেও দুই ইভেন্ট জিতেছিলেন স্বর্ণ। কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর তিনি বলেছেন, ‘নিজেকে সত্যি উপভোগ করছি। রেস শেষে আমার উদ্যাপন আপনারা দেখেছেন। এটা জিতে খুশি। এখন ইউরোর অপেক্ষা।’

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১১ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে