প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে খেলছে বাংলাদেশের টেবিল টেনিস দল। নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়েছে টিটি দল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে দাপুটে জয় দিয়ে শুরুটা হয়েছিল বাংলাদেশের। মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ান বম ও রিফাত মাহমুদ সাব্বিররা পেয়েছিলেন ৩-০ সেটে সরাসরি জয়। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য শক্ত প্রতিদ্বন্দ্বিতাই হয়েছে। গায়ানার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশের জয় ৩-২ সেটে। প্রথম ম্যাচে ডাবলসে হৃদয় ও রামহীম জুটি ৩-২ গেমে হারান গায়ানার ফ্রাঙ্কলিন ও ভ্যান লাঙে জুটিকে। এরপর সিঙ্গেলসে সাব্বির ৩-১ ব্যবধানে হেরে যান ব্রিটেনের কাছে।
তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যবধানে ভ্যান লাঙেকে হারালে ফের এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু রামহিম চতুর্থ ম্যাচে ৩-০ তে হারলে আবার সমতা ফেরে। পঞ্চম ও শেষ সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাঙ্কলিন। দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচ শেষ পর্যন্ত তিনি জিতে নেন ৩-২ ব্যবধানে। বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রত্যেক খেলোয়াড়কে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে লড়বে ইংল্যান্ড ও বাংলাদেশ।
টেবিল টেনিস ছাড়া প্রথম দিনে বাংলাদেশের বাকি অ্যাথলেটরা ছিলেন সাফল্যহীন। ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাই সাঁতারের হিটে আটজনের মধ্যে অষ্টম হয়েছেন মাহমুদুন নবী নাহিদ। ২৬.২৫ সেকেন্ডে সাঁতার শেষ করা নাহিদ এই ইভেন্টে অংশ নেওয়া ৫৪ জনের ভেতর হয়েছেন ৪১তম। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মরিয়ম আক্তার সময় নিয়েছেন ৩৭.৯০ সেকেন্ড, অংশগ্রহণকারী ৩৪ জনের মধ্যে হয়েছেন ৩০ তম।
জিমন্যাস্টিকসে পুরুষ দলগত বিভাগে সাব-ডিভিশন থ্রি'তে বাংলাদেশ ১১ দলের ভেতর নবম হয়ে শেষ করেছে। ব্যক্তিগত ভল্ট ইভেন্টে আলি কাদের ১২তম ও আবু সাইদ রাফি ১৬তম হয়েছেন। সেরা আটে সুযোগ না মেলায় এই ইভেন্টে পদকের লড়াইতে তারা থাকতে পারছেন না।
আজ দ্বিতীয় দিনের খেলায় সাঁতারে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে অংশ নেবেন সুকুমার রাজবংশী। মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নেবেন সোনিয়া খাতুন। ভারোত্তলনে পুরুষদের ৫৫ কেজি ওজনশ্রেণীতে অংশ নেবেন আশিকুর রহমান তাজ, মেয়েদের ৪৯ কেজিতে অংশ নেবেন মারজিয়া আকতার ইকরা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১১ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে