
হ্যাক হওয়ায় ঢোকা যাচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইটে। আজ বিকেল থেকে হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চলছে।
মঙ্গলবার বিকেলে ঢুঁ মারলে দেখা যায়, হ্যাক হয়েছে এনএসসির ওয়েবসাইট। হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে রেখেছে, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।
ইংরেজি হরফে হিন্দু ধর্ম এবং হিন্দু দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানানোর বার্তাও দিয়েছে হ্যাকাররা। সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ না হলে দেশের সব সরকারি ওয়েবসাইট হ্যাক করারও হুমকি আছে সে বার্তায়।
এনএসসির ওয়েবসাইট হ্যাকড হওয়ার ব্যাপারে সংস্থার সচিব আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইট হ্যাক হয়েছে। আমরা এটা পুনরুদ্ধারের কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে।’

প্রথম দুই ম্যাচ হেরে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিলেও আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির পথচলা শেষ হয়নি। তবু একটা ম্যাচের বেশি তিনি পাচ্ছেন না। আজ বলিভিয়ার বিপক্ষে তিনি না থেকেও ছিলেন। নিকো পাস দুর্দান্ত পারফরম্যান্সে সেটা মনে করিয়ে দিয়েছেন। হোসে মানুয়াল লোপেসও স্মরণ করেছেন মেসিকে।
৩ ঘণ্টা আগে
নরওয়ের বিপক্ষে এক ম্যাচে না খেলাতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগাল দলে চলছে লঙ্কাকাণ্ড। খেলতে না পারার পর মাঝপথে দলের অনুশীলন ছেড়ে চলে গিয়েছেন। এবার তিনি বড় শাস্তির মুখে। প্রায় দেড় লাখ টাকা জরিমানার পাশাপাশি কয়েক মাস নিষিদ্ধও হতে পারেন পর্তুগিজ ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কি তাহলে পাওয়ারপ্লেতেই শেষ? অনেকে চাইলে এভাবে বলতেই পারেন। প্রথম ৬ ওভারে ভারত যা করেছে, সেই রানও করতে পারেনি শ্রীলঙ্কা। ১২৪ রানে হেরে লঙ্কানদেরও এশিয়ান গেমসের ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে। এবার তারা ব্রোঞ্জ পদক জয়ের আশায় খেলবে বাংলাদেশের বিপক্ষে।
৫ ঘণ্টা আগে