
স্যার গারফিল্ড সোবার্সের ৯০তম জন্মদিনে ৯০ রানের জয়—কী দারুণভাবেই মিলে গেল সব কিছু। কিন্তু সোবার্স যে এই দুনিয়ায় এখন নেই। অনন্তলোকে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অসাধারণ এই জয় দেখেছেন। ম্যাচ শেষে ক্যারিবীয় কিংবদন্তির শেষকৃত্যে যায় রোস্টন চেজের নেতৃত্বাধীন উইন্ডিজ।
বাংলাদেশ সময় গতকাল রাতে চার দিনে তারুবায় শেষ হয়ে গেছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২১১ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান গুটিয়ে গেছে ১২০ রানে। ৯০ রানে জয়ের কয়েক ঘণ্টা পরই বার্বাডোস সরকারের উদ্যোগে ক্যারিবীয় দল ব্রিজটাউনে উড়াল দিয়েছে সোবার্সের শেষকৃত্যে যোগদান করতে। অধিনায়ক রোস্টন চেজ, সহ-অধিনায়ক জোমেল ওয়ারিকান, শাই হোপ, জাস্টিন গ্রিভস, কেমার রোচ, জশুয়া বিশপ এবং সহকারী কোচ ফ্লয়েড রাইফার আছেন এই বহরে। তাঁদের সঙ্গে থাকবেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রেসিডেন্ট ড. কিশোর শ্যালো এবং সিইও ক্রিস ডেহরিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
গত ১৭ জুলাই ৮৯ বছর বয়সে না ফেরার দেশে চলে যান স্যার গ্যারি সোবার্স। আজ বার্বাডোসের কেনসিংটন ওভালে হবে তাঁর শেষকৃত্য। ক্যারিবীয় কিংবদন্তিকে নিয়ে সিডব্লিউআই প্রেসিডেন্ট ড. শ্যালো এক বিবৃতিতে বলেন, ‘মহামান্য স্যার গারফিল্ড সোবার্সের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় আমাদের বার্বাডিয়ান প্রতিনিধিদের উপস্থিত থাকার সুযোগটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য অত্যন্ত অর্থবহ। যে দিনে ক্রিকেট বিশ্ব তাঁর অসাধারণ জীবনকে উদযাপন করছিল, সেই দিনে দলটি এমন এক পারফরম্যান্সের মাধ্যমে তাঁর চিরস্থায়ী উত্তরাধিকারকে সম্মান জানিয়েছে। তাতে করে (৯০ রানের জয়ে) তাঁর অসাধারণ ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করা এবং প্রজন্মকে অনুপ্রাণিত করা সাহস, দৃঢ়তা ও দক্ষতারই প্রতিফলন ঘটিয়েছে।’
সিডব্লিউআই এর পরিচালক ইনোক লুইস, গায়ানা ক্রিকেট বোর্ডের সভাপতি বিসুনদিয়াল সিং এবং উইন্ডওয়ার্ড আইল্যান্ডস ক্রিকেট বোর্ডের সভাপতি ক্লেমেন্ট মার্সেলিনও উপস্থিত থাকবেন সোবার্সের শেষকৃত্যে। যাঁদের মধ্যে লুইস লিওয়ার্ড আইল্যান্ডস ক্রিকেট বোর্ডের সভাপতি। বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্যালো বলেন, ‘এই আয়োজন (সোবার্সের শেষকৃত্য) সম্ভব করতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি এবং তাঁর সরকারের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমরা এমন একজন সত্যিকারের কিংবদন্তির স্মৃতি সংরক্ষণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। তাঁর নাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের শ্রেষ্ঠত্বের সঙ্গে চিরকাল সমার্থক হয়ে থাকবে।’
১৯৫৪ থেকে ১৯৭৪ পর্যন্ত ২০ বছরের ক্যারিয়ারে ৯৩ টেস্ট খেলেছেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮০৩২ রান। ২৬ সেঞ্চুরি ও ৩০ ফিফটি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৪ সেঞ্চুরি করেছেন ব্রায়ান লারা। এই তালিকায় দুইয়ে থাকা শিবনারায়াণ চন্দরপলের সেঞ্চুরি ৩০।
৯০ রানে হেরে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের তলানিতে অবস্থান করছে পাকিস্তান। ৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে ৯ নম্বরে রয়েছে দলটি। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২২.৭৩ শতাংশ। শীর্ষ দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৮৭.৫০ ও ৭৫ শতাংশ। পোর্ট অব স্পেনে ২ আগস্ট শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট।

তারুবায় হারের ক্ষত এখনো শুকায়নি। ব্যাটিং ব্যর্থতায় গতকাল চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানে হেরেছে পাকিস্তান। হারের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুজনেই পেয়েছেন ডিমেরিট পয়েন্ট।
২৭ মিনিট আগে
১৯ জুলাই জিম্বাবুয়ে সিরিজ শেষে পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। বর্তমানে তাওহীদ হৃদয়-মেহেদী হাসান মিরাজরা খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। অনেকে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ
২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি দারুণভাবেই শুরু করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে দিয়েগো প্লাসেন্তের দল। দলের জয়ের দিনে একবার করে জাল কাঁপান বেঞ্জামিন ভাল্লেখো ও ফাকুন্দো সালিনাস। গোল না করলেও ম্যাচটার আলোচিত নাম হয়ে থাকলেন কিকি রামোস।
২ ঘণ্টা আগে
২১১ রানের লক্ষ্য টেস্টে আর এমন কী! যখন হাতে আছে এক দিনেরও বেশি সময়, তখন এই লক্ষ্য তাড়া করা যায় হেসেখেলেই। কিন্তু নামটা যখন পাকিস্তান এবং তাদের সঙ্গে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা জুড়ে আছে, তখন যে ভিন্ন কিছু ঘটবে না, সেটার কী নিশ্চয়তা থাকে! তারুবায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে নাটকীয় ঘটনাই ঘটল। বাজেভ
৩ ঘণ্টা আগে