
১২.১২. ২০১২। ঐতিহাসিক এক দিনেই একলা থেকে দোকলা হয়েছিলেন সাকিব আল হাসান। অসংখ্য নারীর হৃদয় ভাঙা সেই বিয়েতে অন্য কেউ দাওয়াত না পেলেও ঠিকই দাওয়াত পেয়েছিলেন তামিম ইকবাল খান। সাকিবের বিয়েতে সেদিন তামিমের হাস্যোজ্জ্বল চেহারায় যেন জ্বলজ্বল করছিল ‘সত্যিকার বন্ধু’র প্রতিচ্ছবি।
প্রসঙ্গ ক্রিকেট হলেও বিয়ের মতো অপ্রাসঙ্গিক বিষয় টানতে হলো সাকিব-তামিমের একসময়ের বন্ধুত্বের গাঢ়তা বোঝানোর জন্য। কৈশোরে বয়সভিত্তিক ক্রিকেট থেকে দুজনের বোঝাপড়ার শুরু, সেখান থেকে দারুণ বন্ধুত্ব। ক্রিকেটের মাঠ থেকে পারিবারিক জীবন, কেউ কাউকে দূরে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা যেন ভাবতেই পারতেন না।
দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু প্রায় একই সময় থেকে, তারকাও হয়েছেন সমানে সমান পাল্লা দিয়ে। জনপ্রিয়তা যেমন বেড়েছে, বেড়েছে সাকিব-তামিমের বন্ধুত্বের গভীরতাও। একটা সময় একই ছাদের নিচে থেকেছেন দুজনে। সুস্থ একটা প্রতিযোগিতা ছিল, কে কাকে কীভাবে ছাড়িয়ে যাবেন এমন লড়াই একটা সময় পর্যন্ত বেশ উপভোগই করেছেন বাংলাদেশের ক্রিকেটের দুই মহারথী।
কিন্তু প্রতিযোগিতা করতে করতে সাকিব যে কবে তামিমের প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন সেটা কেউ জানে না। কবে কেটে গেল বন্ধুত্বের সুর এবং কী প্রসঙ্গে; সেটা কেবল তামিম কিংবা সাকিবই হয়তো ভালো বলতে পারবেন। দুজনের দোস্ত-দুশমনি একটা সময় সবার চোখে পড়া শুরু করল। এবং জানা গেল এখন নাকি কেউ এখন কারও ছায়াটিও পর্যন্ত মাড়ান না! গণমাধ্যমে আসতে শুরু করল, ড্রেসিং রুমে একজন আরেকজন দেখলে নাকি অস্বস্তি বোধ করেন সাকিব-তামিম। এমনকি করোনা মহামারির সময়ে নিয়মিত যে লাইভ করতেন তামিম, সেখানেও আসতে রাজি হননি সাকিব। দুজনকে ঘিরে ভাগ হয়ে গেল দল। দলের বিভাজনে শেষ পর্যন্ত মুখ খুলতে হয়েছে বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনকেও।
সাকিব কিংবা তামিম; কোনো দিনই প্রকাশ্যে মুখ খোলেননি নিজেদের বিরোধ সম্পর্কে। তবে তাদের ব্যক্তিগত রোষ ঠিকই ভোগাতে লাগল দলকে। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের ব্যক্তিগত দ্বন্দ্ব দলে কতটা প্রভাব ফেলতে পারে বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে উত্তেজনা তো সেটাই প্রমাণ করে। সাকিব-তামিম দ্বন্দ্বে আড়ালে পড়ে গেছে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ ম্যাচ। সবার চোখ বিশ্বকাপের দল নিয়ে। আগের রাতে কোচ চণ্ডিকা হাথুরুসিংহকে নিয়ে সাকিবের বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা সেই বিতর্কে ঢেলেছে ঘি।
কোমরের চোটে অস্বস্তিতে থাকা তামিম বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট নন। অর্ধেক ফিট একজন ব্যাটারকে নাকি বিশ্বকাপের দলে চান না ওয়ানডে অধিনায়ক সাকিব এমন খবর ভেসে বেড়াতে লাগল সংবাদমাধ্যমে। মধ্যস্থতায় এগিয়ে আসতে হলো সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও। তাতে যে লাভ হয়নি সেটা বোঝা গেল দল ঘোষণার পর। তামিমের বন্ধু সাকিবের জেদের কাছে হার মানল বোর্ড, তামিমকে বিশ্বকাপে বানিয়ে দিল দর্শক। বন্ধু তুমি থেকে শত্রু তুমি-হয়ে ওঠা সাকিবের কাছেই হয়তো সত্যিকারের হার হেরে গেলেন তামিম!

সাবেক মালিক রোমান আব্রামোভিচের আমলে সংঘটিত একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ৭৪টি নিয়ম ভঙ্গের অভিযোগ স্বীকার করার পর ক্লাবটিকে ১০ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন বুমরা। সেই চোটের কারণেই লর্ডসে হওয়া তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। এ জন্য ফিট হওয়া শর্তে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়েছিল বুমরাকে। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সের (সিওই) নির্ধারিত ফিটনেস পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে খেলার ছাড়পত্র পেয়েছে
৯ ঘণ্টা আগে
বেশ তোপের মুখেই আছে ফিফা। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাবে ফিফার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিন মহাদেশীয় শীর্ষ সংস্থা উয়েফা, কনকাকাফ ও এএফসি। এরপরও বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর বিষয়ে থেমে নেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
৯ ঘণ্টা আগে
নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আল নাসর। ২০২৬-২০২৭ মৌসুম শুরুর আগে দলের প্রায় সব বিদেশি খেলোয়াড়ই অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
১০ ঘণ্টা আগে