
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় লিওনেল মেসিকে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সাড়া পড়ে যায়। আলোচিত বিষয়টি নিয়ে এবার বিস্তারিত জানালেন সেই ম্যাচের দায়িত্ব পালন করা জোয়াও পিনেইরো।
আলোচিত সে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের ২ গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ম্যাচের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মেসি রেফারিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে ভদ্রভাবেই কথা বলেছি।’
পিনেইরো অবশ্য মেসির সঙ্গে কথোপকথনকে অস্বাভাবিকভাবে দেখছেন না। অধিনায়কদের সঙ্গে রেফারিদের এমন আলোচনা ফুটবলেরই অংশ বলে মনে করছেন তিনি। পর্তুগালের চ্যানেল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে পিনেইরো বলেন, ‘এ ধরনের পরিস্থিতি খেলোয়াড়দের মধ্যে ঘটেই থাকে। ফুটবলে এমন কথোপকথন খুবই স্বাভাবিক। অধিনায়কেরা সাধারণত একটু বেশি কথা বলেন, আর নতুন নিয়মও সেটার সুযোগ দেয়।’
পিনেইরো আরও যোগ করেন, ‘মেসির সঙ্গে যা হয়েছে, অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও তেমনটা হয়েছে। তিনি মেসি বলেই হয়তো বিষয়টি বেশি আলোচনায় এসেছে। রেফারি ও খেলোয়াড়দের মধ্যে মতবিনিময় খুবই স্বাভাবিক বিষয়। কোনো সিদ্ধান্ত নিয়ে মতভেদ হতে পারে, কিন্তু এতে অস্বাভাবিক কিছু নেই।’
বিশ্বফুটবলের দুই মহাতারকা মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে এমন ঘটনা বেশি আলোচিত হয় বলেও মনে করেন পিনেইরো, ‘যদি এটি মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে না হতো, তাহলে হয়তো বিষয়টি এতটা আলোচিত হতো না। আমরা সবকিছুর জন্য হলুদ কার্ড দেখাতে চাই না। অনেক সময় কথোপকথনের মাধ্যমেই পরিস্থিতির সমাধান হয়। এটি ম্যাচের একটি নির্দিষ্ট মুহূর্ত ছিল, এরপর আমরা খেলা চালিয়ে গেছি।’

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ নতুন নয়। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি দোষী প্রমাণিত হয়েছে। ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ম্যান সিটির দোষ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
৬ ঘণ্টা আগে
দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।
৭ ঘণ্টা আগে