
২০২৬ বিশ্বকাপ শেষ হলেও রেফারিং নিয়ে বিতর্ক থামছে না। টুর্নামেন্টে যে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, ব্রিল এমবোলোর লাল কার্ড তার মধ্যে অন্যতম। আলোচিত সেই লাল কার্ড নিয়ে এবার নিজেদের অবস্থান জানাল ফিফা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গত ১২ জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সে ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এমবোলো। তাঁর দেখা দ্বিতীয় হলুদ কার্ড নিয়েই যত বিতর্ক। বল দখলের লড়াইয়ে লিয়ান্দ্রো পারেদেস ফাউল না করার পরও ব্যথার অভিনয় করে মাটিয়ে লুটিয়ে পড়েন এমবোলো। সঙ্গে সঙ্গেই আর্জেন্টাইন মিডফিল্ডারকে হলুদ কার্ড দেন রেফারি।
বিষয়টি মানতে না পেরে রেফারির কাছে নিজের অবস্থান তুলে ধরেন পারেদেস। পরবর্তীতে ভিএআরের সহায়তায় সত্যতা জানার পর তাঁর হলুদ কার্ড বাতিল করা হয়। অভিনয়ের কারণে উল্টো হলুদ কার্ড দেখিয়ে এমবোলোকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
আলোচিত বিষয় নিয়ে ফিফা জানিয়েছে, ম্যাচে রেফারির নেওয়া সিদ্ধান্তটি সঠিক ছিল। নিয়মের মূল উদ্দেশ্য এবং ন্যায়বিচারের স্বার্থেই ম্যাচে নেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্যারাগুয়ের ম্যাচে মিগেল আলমিরনের একই ধরনের ঘটনার ক্ষেত্রেও একই ব্যাখ্যা অনুসরণ করা হয়েছে।
ফিফার দেওয়া বিবৃতিত বলা হয়েছে, ‘বিশ্বকাপজুড়ে এই নিয়মটি ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয়েছে। সিমুলেশনের কারণে কোনো প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত নয়, যার ফলে পরে দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ড দেখা বা একাধিক হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার মতো পরিণতি তৈরি হতে পারে।’
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এটিকে রেফারি বা ভিএআরের কোনো ভুল বলে মনে করি না। এই সিদ্ধান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। পুরো প্রক্রিয়াজুড়ে আইএফএবির সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। তারা নিশ্চিত করেছে, এই ব্যাখ্যা বৈধ, ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে এবং সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় আলোচিত ভিএআর প্রোটোকল সংশোধনের আলোচনায় এটি অন্তর্ভুক্ত থাকবে।’

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ নতুন নয়। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি দোষী প্রমাণিত হয়েছে। ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ম্যান সিটির দোষ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
৬ ঘণ্টা আগে
দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।
৭ ঘণ্টা আগে